Dhaka ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ বগুড়ায় আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত ভুয়া অগ্রগতি দেখিয়ে শতভাগ বিল উত্তোলন: ডিমলায় অসম্পূর্ণ সীমানা প্রাচীরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ দিন-দুপুরে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ৪ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাই উৎসবমুখর পরিবেশে বানিসর (কালীতলা) বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০০ জন আচমকা মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সীমাহীন দুর্নীতি পরিলক্ষিত বাকলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার, নারী গ্রেপ্তার

বগুড়ায় আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত

এস কে সাগর মির্জা, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, মোশাররফ হোসেন এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরডিএর কর্মকর্তাবৃন্দ এবং সুধীজন অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আধুনিক পরিকল্পনা, গবেষণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় পল্লী উন্নয়নের বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ৬৫ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার

বগুড়ায় আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

এস কে সাগর মির্জা, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, মোশাররফ হোসেন এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরডিএর কর্মকর্তাবৃন্দ এবং সুধীজন অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আধুনিক পরিকল্পনা, গবেষণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় পল্লী উন্নয়নের বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলায় ঋণ আদায় ৩ মাস স্থগিত: ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ