Dhaka ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেনের ৪২ শিক্ষার্থী পেল বৃত্তির সম্মাননা জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত ‌ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু সাত দফা দাবিতে ফরিদপুর দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ​ধুনট পৌর ওলামা দলের নতুন কমিটি গঠন: সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক মোস্তাফিজুর রহমান

বই পাঠে হয় জ্ঞানের স্ফুরণ, পাঠে পাঠেই হোক জাগরণ”

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

মীর আমিনুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ : কেন্দুয়া চর্চা সাহিত্য আড্ডার ৫২০তম আসর যেন বই ও জ্ঞানের প্রতি নতুন করে ভালোবাসা জাগানোর এক অনন্য আয়োজন। ‘বই পাঠে হয় জ্ঞানের স্ফুরণ, পাঠে পাঠেই হোক জাগরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত আলোচনা সভা। একই সঙ্গে শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আসরের মধ্যমণি ছিলেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন। আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী, ছড়াকার ও কবি রহমান জীবন।
আসরে শিক্ষক, কবি, সাহিত্যিক, লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিমনা মানুষ উপস্থিত ছিলেন। একটি ভালো বই শুধু জ্ঞান দেয় না, মানুষের চিন্তাকে প্রসারিত করে, বিবেককে জাগ্রত করে। এবং আলোকিত সমাজ গঠনের পথ দেখায়। তাই নতুন প্রজন্মের হাতে বই তুলে দেওয়া এবং তাদের পাঠাভ্যাস গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। চর্চা সাহিত্য আড্ডার ৫২০তম আসর থেকে এই শ্লোগান হউক-বই পড়ি জ্ঞানের আলোয় আলোকিত হই,পাঠে পাঠেই হোক আমাদের জাগরণ। আর বই হোক বন্ধুর মতো, পাঠ হোক নিত্যদিনের অভ্যাস, আর জ্ঞানের আলোয় জেগে উঠুক নতুন প্রজন্ম।

আরও পড়ুনঃ  লামায় রেজিস্ট্রিকৃত দানপত্রের জায়গায় ঘর নির্মাণে বাধা
Tag :
জনপ্রিয় পোস্ট

সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা

বই পাঠে হয় জ্ঞানের স্ফুরণ, পাঠে পাঠেই হোক জাগরণ”

আপডেটের সময়: ১২:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ : কেন্দুয়া চর্চা সাহিত্য আড্ডার ৫২০তম আসর যেন বই ও জ্ঞানের প্রতি নতুন করে ভালোবাসা জাগানোর এক অনন্য আয়োজন। ‘বই পাঠে হয় জ্ঞানের স্ফুরণ, পাঠে পাঠেই হোক জাগরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত আলোচনা সভা। একই সঙ্গে শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আসরের মধ্যমণি ছিলেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন। আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী, ছড়াকার ও কবি রহমান জীবন।
আসরে শিক্ষক, কবি, সাহিত্যিক, লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিমনা মানুষ উপস্থিত ছিলেন। একটি ভালো বই শুধু জ্ঞান দেয় না, মানুষের চিন্তাকে প্রসারিত করে, বিবেককে জাগ্রত করে। এবং আলোকিত সমাজ গঠনের পথ দেখায়। তাই নতুন প্রজন্মের হাতে বই তুলে দেওয়া এবং তাদের পাঠাভ্যাস গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। চর্চা সাহিত্য আড্ডার ৫২০তম আসর থেকে এই শ্লোগান হউক-বই পড়ি জ্ঞানের আলোয় আলোকিত হই,পাঠে পাঠেই হোক আমাদের জাগরণ। আর বই হোক বন্ধুর মতো, পাঠ হোক নিত্যদিনের অভ্যাস, আর জ্ঞানের আলোয় জেগে উঠুক নতুন প্রজন্ম।

আরও পড়ুনঃ  বজ্রপাতের ঝুঁকি কমাতে শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্প ২০২৬ এর শুভ উদ্ধোধন।