Dhaka ১১:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১ সময় দেখুন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় পাঁচ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুুপুরে রূপনারায়নপুর (শল্পী বাজার) এলাকায় স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের নিকট মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।মানববন্ধনে বক্তারা জানান, গত ১২ সেপ্টেম্বর বিকালে রূপনারায়নপুর এলাকার আব্দুর সোবহানের মাত্র পাঁচ বছর বয়সী ছেলেকে একই এলাকার সাইদুল ইসলামের স্ত্রী মঞ্জুআরা মারধর করেন। বিষয়টি ছেলের মা ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও শিশু নির্যাতনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সেটি অল্প সময়ের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তারা আরও জানান, আসলে সেটি কোন শিশু নির্যাতনের ঘটনা ছিলনা। মজার বশতে ছেলের মা ভিডিও করেন। পরে সেটি নির্যাতনের নামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে গত ১৬ সেপ্টেম্বর শিশুর বাবা আব্দুর সোবহান বাদি হয়ে একই এলাকার সাইদুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জুআরা বেগম এবং ছেলে মিনহাজ নামে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাটি সঠিক নয় বলে এলাকাবাসিরা মনে করেন। তাদের দাবি, ঘটনাটিকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট পরিবার সামাজিকভাবে হয়রানি ও নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

এসময় আমজাদ হোসেন বলেন, শিশু নির্যাতনের অভিযোগ অত্যন্ত গুরুতর বিষয়। তাই কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনসম্মত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে সামাজিকভাবে হেয় বা হয়রানি না করার আহ্বান জানান তারা।মামলার আসামির ছেলে মুকিত বলেন, “আমরা কোনো অন্যায়কে সমর্থন করি না। তবে নিরপরাধ কেউ যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।” এ সময় রাশেদুল ইসলাম বলেন, আমরা মানববন্ধনে এলাকাবাসি একসঙ্গে উপস্থিত হয়েছি। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু নির্যাতনের নামে করা মামলাটির সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এছাড়াও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন, একই এলাকার রানা, মুকিত, আব্দুল জোব্বার, হুসনেআরা, মিম্মা আক্তার, আমজাদ হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি

আপডেটের সময়: ০৬:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় পাঁচ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুুপুরে রূপনারায়নপুর (শল্পী বাজার) এলাকায় স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের নিকট মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।মানববন্ধনে বক্তারা জানান, গত ১২ সেপ্টেম্বর বিকালে রূপনারায়নপুর এলাকার আব্দুর সোবহানের মাত্র পাঁচ বছর বয়সী ছেলেকে একই এলাকার সাইদুল ইসলামের স্ত্রী মঞ্জুআরা মারধর করেন। বিষয়টি ছেলের মা ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও শিশু নির্যাতনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সেটি অল্প সময়ের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তারা আরও জানান, আসলে সেটি কোন শিশু নির্যাতনের ঘটনা ছিলনা। মজার বশতে ছেলের মা ভিডিও করেন। পরে সেটি নির্যাতনের নামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে গত ১৬ সেপ্টেম্বর শিশুর বাবা আব্দুর সোবহান বাদি হয়ে একই এলাকার সাইদুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জুআরা বেগম এবং ছেলে মিনহাজ নামে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাটি সঠিক নয় বলে এলাকাবাসিরা মনে করেন। তাদের দাবি, ঘটনাটিকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট পরিবার সামাজিকভাবে হয়রানি ও নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুনঃ  নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে তিনজনের ২ মাসের কারাদণ্ড

এসময় আমজাদ হোসেন বলেন, শিশু নির্যাতনের অভিযোগ অত্যন্ত গুরুতর বিষয়। তাই কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনসম্মত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে সামাজিকভাবে হেয় বা হয়রানি না করার আহ্বান জানান তারা।মামলার আসামির ছেলে মুকিত বলেন, “আমরা কোনো অন্যায়কে সমর্থন করি না। তবে নিরপরাধ কেউ যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।” এ সময় রাশেদুল ইসলাম বলেন, আমরা মানববন্ধনে এলাকাবাসি একসঙ্গে উপস্থিত হয়েছি। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু নির্যাতনের নামে করা মামলাটির সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এছাড়াও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন, একই এলাকার রানা, মুকিত, আব্দুল জোব্বার, হুসনেআরা, মিম্মা আক্তার, আমজাদ হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত