Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেনের ৪২ শিক্ষার্থী পেল বৃত্তির সম্মাননা জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত ‌ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু সাত দফা দাবিতে ফরিদপুর দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ​ধুনট পৌর ওলামা দলের নতুন কমিটি গঠন: সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক মোস্তাফিজুর রহমান

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮২ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোর লালপুরে বাড়ির পাশে নতুন খনন করা পুকুরের পানিতে ডুবে আতিয়ারা (৯) ও আবু বক্কর (৬) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ঈশ্বরপাড়া গ্রামের আতিকুল ইসলামের সন্তান। স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির কাছেই একটি নতুন খনন করা পুকুরপাড়ে কাদামাটি দিয়ে হাঁড়ি-পাতিল বানিয়ে খেলছিল আতিয়ারা ও আবু বক্কর। খেলার একপর্যায়ে কাদা সংগ্রহ করতে গিয়ে ছোট ভাই আবু বক্কর পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় বোন আতিয়ারাও পুকুরে ঝাঁপ দেয় এবং দুজনই পানিতে ডুবে যায়।

আরও পড়ুনঃ  ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। এদিকে দুই ভাই-বোনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো ঈশ্বরপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। সন্তান হারিয়ে মা-বাবার আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। যে পুকুরপাড়ে কিছুক্ষণ আগেও শিশুদের কলকাকলি ছিল, সেখানেই এখন স্বজন ও প্রতিবেশীদের কান্নার রোল।

আরও পড়ুনঃ  খুলনায় ভয়ংকর কিশোর গ্যাং
Tag :
জনপ্রিয় পোস্ট

সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০৬:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোর লালপুরে বাড়ির পাশে নতুন খনন করা পুকুরের পানিতে ডুবে আতিয়ারা (৯) ও আবু বক্কর (৬) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ঈশ্বরপাড়া গ্রামের আতিকুল ইসলামের সন্তান। স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির কাছেই একটি নতুন খনন করা পুকুরপাড়ে কাদামাটি দিয়ে হাঁড়ি-পাতিল বানিয়ে খেলছিল আতিয়ারা ও আবু বক্কর। খেলার একপর্যায়ে কাদা সংগ্রহ করতে গিয়ে ছোট ভাই আবু বক্কর পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় বোন আতিয়ারাও পুকুরে ঝাঁপ দেয় এবং দুজনই পানিতে ডুবে যায়।

আরও পড়ুনঃ  ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা