Dhaka ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত কোটি টাকার সেতু দাঁড়িয়ে, নেই সংযোগ সড়ক: হাজারো মানুষের দুর্ভোগ চরমে পুনঃখননের অভাবে মৃতপ্রায় চিল্লিপাড়া-কাতলাহার খাল, বিপাকে হাজারো কৃষক পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার: সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত। গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ৪র্থ দিবস সম্পন্ন আনোয়ারায় মা-মেয়ে হত্যা: ১০ দিনেই পুলিশের চার্জশিট দাখিল দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পুনঃখননের অভাবে মৃতপ্রায় চিল্লিপাড়া-কাতলাহার খাল, বিপাকে হাজারো কৃষক

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের গুরুত্বপূর্ণ জলাধার চিল্লিপাড়া-কাতলাহার খাল দীর্ঘদিন খননের অভাবে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এ খালটির উৎপত্তি গোবরচাপা বিল থেকে। চিল্লিপাড়া ও কাতলাহার এলাকা অতিক্রম করে এটি গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ইছামতি নদীতে গিয়ে মিলিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে খালটির কোনো সংস্কার বা পুনঃখনন না হওয়ায় পলি জমে এটি ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন হাজারো কৃষক।

আরও পড়ুনঃ  নেত্রকোণায় ৭হাজার পিস ইয়াবাসহ আটক ২

একসময় এই খালের পানি ব্যবহার করে এলাকার কৃষকেরা বোরো, আমনসহ বিভিন্ন ফসলের আবাদ করতেন। বর্তমানে খালটি সরু নালায় পরিণত হওয়ায় বছরের অধিকাংশ সময় পানি থাকে না। ফলে সেচের জন্য কৃষকদের অতিরিক্ত খরচ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাতলাহার গ্রামের কয়েকজন কৃষক জানান, খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে ফসলের ক্ষতি হয়। আবার শুকনো মৌসুমে পানি না থাকায় সেচ সংকট দেখা দেয়। তারা বলেন, খালটি পুনঃখনন করা হলে কৃষিকাজে গতি ফিরবে, পাশাপাশি দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং হাঁস পালনসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত খালটি পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, খালটি পুনরুজ্জীবিত হলে দিগদাইড় ইউনিয়নের কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  কুলাউড়া কাদিপুরে শুরু হলো ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা

এ বিষয়ে দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু জানান, খালটি খননের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, বর্তমানে এ খাল খননের কোনো পরিকল্পনা নেই। তবে বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পুনঃখননের অভাবে মৃতপ্রায় চিল্লিপাড়া-কাতলাহার খাল, বিপাকে হাজারো কৃষক

আপডেটের সময়: ১২:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের গুরুত্বপূর্ণ জলাধার চিল্লিপাড়া-কাতলাহার খাল দীর্ঘদিন খননের অভাবে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এ খালটির উৎপত্তি গোবরচাপা বিল থেকে। চিল্লিপাড়া ও কাতলাহার এলাকা অতিক্রম করে এটি গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ইছামতি নদীতে গিয়ে মিলিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে খালটির কোনো সংস্কার বা পুনঃখনন না হওয়ায় পলি জমে এটি ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন হাজারো কৃষক।

আরও পড়ুনঃ  নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন

একসময় এই খালের পানি ব্যবহার করে এলাকার কৃষকেরা বোরো, আমনসহ বিভিন্ন ফসলের আবাদ করতেন। বর্তমানে খালটি সরু নালায় পরিণত হওয়ায় বছরের অধিকাংশ সময় পানি থাকে না। ফলে সেচের জন্য কৃষকদের অতিরিক্ত খরচ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাতলাহার গ্রামের কয়েকজন কৃষক জানান, খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে ফসলের ক্ষতি হয়। আবার শুকনো মৌসুমে পানি না থাকায় সেচ সংকট দেখা দেয়। তারা বলেন, খালটি পুনঃখনন করা হলে কৃষিকাজে গতি ফিরবে, পাশাপাশি দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং হাঁস পালনসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত খালটি পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, খালটি পুনরুজ্জীবিত হলে দিগদাইড় ইউনিয়নের কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৭