Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ: টিআইবি বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী দেবিদ্বারে রাস্তার মাঝে বাস পার্কিং: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা মাগুরা শ্রীপুরের সব্দালপুর গ্রামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতাপগঞ্জ স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও অপহরণের চেষ্টা: মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা নাচোলে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক ও বিএমটি শাখার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন আইএমইআই পরিবর্তনের মেশিন ও ল্যাপটপসহ ১৫৭টি মোবাইল উদ্ধার, গ্রেফতার ৫ জন লামা পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৬ সময় দেখুন

মীর আমিনুল ইসলাম বুলবুল: স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

কেন্দুয়া:নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাঈম হাসান-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন,আগামী রবিবার (২৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কার্যক্রম। নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টিজনিত ঝুঁকি কমানোর পাশাপাশি শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।বিশেষ করে ইমামদের শুক্রবার জুমার নামাজে টিকার বিষয়ে সকলকে অবহিত করার জন্য আহবান করেন।
সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বদলগাছীতে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া
Tag :
জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ: টিআইবি

কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০১:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল: স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

কেন্দুয়া:নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাঈম হাসান-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন,আগামী রবিবার (২৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কার্যক্রম। নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টিজনিত ঝুঁকি কমানোর পাশাপাশি শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।বিশেষ করে ইমামদের শুক্রবার জুমার নামাজে টিকার বিষয়ে সকলকে অবহিত করার জন্য আহবান করেন।
সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত