
গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল, “অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”। বুধবার (২০ মে) বেলা সাড়ে এগারোটার দিকে জাতীয় পতাকা উত্তোলন শেষে কেক কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী। এরপর তাঁর নেতৃত্বে ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ব্যাপারে এক শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী, ফায়ার সার্ভিসের লিডার শাকির আলম, সাব কর্মকর্তা শাহাদত হোসেন প্রমুখ।
প্রতিবেদকের নাম 



















