Dhaka ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় স্থানীয়দের জন্য বরাদ্দ ৫% আর রোহিঙ্গাদের বরাদ্দ  ৯৫% হয়েছে ঈদ সামনে নন্দীগ্রামের রণবাঘা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় চন্দনাইশে ভাতাভোগী আনসার কমান্ডার দলনেতা দলনেত্রীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ,

রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী বিভাগীয় ব্যুরো: প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পবিত্র ঈদুল আজহার ‘ঈদ বোনাস’ এর চেক হস্তান্তর করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ  তিন লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট পাস

এ সময় বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আনসার বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে তারেক রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৯:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী বিভাগীয় ব্যুরো: প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পবিত্র ঈদুল আজহার ‘ঈদ বোনাস’ এর চেক হস্তান্তর করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ  তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার