
হাকিমপুর দিনাজপুর প্রতিনিধ:
দিনাজপুর শহরের সুইহারী মাইক্রো স্ট্যান্ড এলাকায় এক আকস্মিক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সোমবার সুইহারী মাইক্রো স্ট্যান্ডের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি পুরনো কৃষ্ণচূড়া গাছ হঠাৎ ভেঙে চলন্ত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আ*ঘাত পান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গাছ কেটে ও সরিয়ে আহতদের উদ্ধার করেন।
শহরের গুরুত্বপূর্ণ এই সড়কে পুরনো বা ঝুঁকিপূর্ণ গাছগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিবেদকের নাম 



















