Dhaka ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র ফটিকছড়িতে আয়বর্ধণ মূলক সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন, পত্নীতলায় এক মাদক ব্যবসায়ী ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক

কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ

মীর আমিনুল ইসলাম বুলবুল,স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :  অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের বিশেষ ত্রাণ কর্মসূচির আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে নগদ অর্থ ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় সান্দিকোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম। জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার লক্ষ্যে ‘হাওড় মানবিক সহায়তা কার্ড’-এর মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় ১৫০ জন ভুক্তভোগী কৃষকের মাঝে মে ও জুন মাসের দুই মাসের ভর্তুকি একসঙ্গে বিতরণ করা হয়। এতে প্রতিটি কৃষককে ৬ হাজার টাকা নগদ অর্থ ও ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে। এছাড়া আগামী জুলাই মাসেও একই হারে সহায়তা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেন্দুয়া উপজেলায় মোট ৪ হাজার ৯৩৯ জন ক্ষতিগ্রস্ত কৃষক এ সুবিধার আওতায় আসবেন।

আরও পড়ুনঃ  বাড়ইপাড়া বিট কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে সহায়তার অভিযোগ

তিনি আরও বলেন, কৃষকদের দুর্দিনে সরকারের এ মানবিক সহায়তা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আব্দুল মোমেন, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা ও সান্দিকোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মহসিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া রোকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত কৃষক ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা কৃষকদের কল্যাণে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে

কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ

আপডেটের সময়: ০৯:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল,স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :  অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের বিশেষ ত্রাণ কর্মসূচির আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে নগদ অর্থ ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় সান্দিকোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম। জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার লক্ষ্যে ‘হাওড় মানবিক সহায়তা কার্ড’-এর মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় ১৫০ জন ভুক্তভোগী কৃষকের মাঝে মে ও জুন মাসের দুই মাসের ভর্তুকি একসঙ্গে বিতরণ করা হয়। এতে প্রতিটি কৃষককে ৬ হাজার টাকা নগদ অর্থ ও ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে। এছাড়া আগামী জুলাই মাসেও একই হারে সহায়তা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেন্দুয়া উপজেলায় মোট ৪ হাজার ৯৩৯ জন ক্ষতিগ্রস্ত কৃষক এ সুবিধার আওতায় আসবেন।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য

তিনি আরও বলেন, কৃষকদের দুর্দিনে সরকারের এ মানবিক সহায়তা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আব্দুল মোমেন, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা ও সান্দিকোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মহসিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া রোকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত কৃষক ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা কৃষকদের কল্যাণে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত