
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে অগ্নিকাণ্ডে বসতঘরের চারটি কক্ষ পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া বুদু মন্ডলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন যুবদল নেতা রবিউল ইসলাম রবি।
রোববার (২২ নভেম্বর) বিকেলে তিনি নবীনগর নতুন মসজিদসংলগ্ন বুদু মন্ডলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা যায়, বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই বাড়ির চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজসহ ঘরের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া ও সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সাইফুল মাস্টার, জাফর ইকবাল, কাবিল উদ্দিন মোল্লা, রাশেদ মন্ডল, শফি মন্ডল, মেহেদী হাসান মাসুম, তোফাররফ হোসেন বাবু ও ছাত্রনেতা সানজিদুর রহমান সেজানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের বিপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদকের নাম 



















