Dhaka ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

চিলমারীতে ৩৬ পিস ইয়াবাসহ এক মাদককারবারী নারীকে পুলিশে সোর্পদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭১ সময় দেখুন

আবুওবায়দুল হক খাজা চিলমারী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে তরুন ও যুব সমাজের মাদক বিরোধী অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ মোছাঃ রহিমা বেগম (৩৬) নামে এক নারীকে তার নিজ বাড়িতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক নারীকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মুদাফৎথানা এলাকায় রমনা আলোকিত যুব সমাজের সদস্যরা মাদক কারবারী সাজুর বাড়িতে অভিযান পরিচালনা করে। মাদককারবারী সাজুর বাড়িতে গিয়ে তার কাছ থেকে মাদক উদ্ধার করে। সুযোগ বুঝে সাজু দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রীকে আটক করা হয়। কথিত রয়েছে যে, সাজু ও তার স্ত্রী দুজনেই ইয়াবা ও গাঁজার নেশায় আক্রান্ত।তারা গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসায় জড়িত। ইতিপুর্বে তার পরিবারকে মাদকের ব্যবসা বন্ধ রাখার বিষয়ে অনুরোধ জানিয়ে আসছিলেন। এরই মধ্যে সাজু মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু তার অবর্তমানে স্ত্রী উক্ত মাদকের ব্যবসা পরিচালনা করে বলে অভিযোগ রয়েছে। জেল থেকে বের হয়ে স্বামী-স্ত্রী আবারও মাদকের রমরমা ব্যবসা শুরু করে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে লোহাগাড়ায় পিকআপে ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

আলোকিত রমনা মাদক নির্মূল কমিটির সমন্বয়ক জুয়েল রানা জানান, দিনরাত আমার সাথের তরুন, যুবকরা অত্র এলাকায় মাদক নির্মূলের জন্য অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি কৃষক দলের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করে নেশাগ্রস্থ,তরুন,তরুনী, যুবকদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে বিভিন্ন মাদককারবারীদের বাড়িতেও অভিযান পরিচালনা করা হচ্ছে । এতে তারা বিভিন্ন বাঁধার মুখে পড়ছেন ও আক্রান্ত হচ্ছেন। অথচ পত্রিকা গুলোতে পুলিশের সাফল্য দেখানো হচ্ছে, যা সম্পূর্ন সঠিক নয়।পুলিশের সার্বিক সহযোগিতা নিয়ে আলোকিত রমনা মাদক নির্মূল কমিটির সদস্যরা এলাকায় মাদক নির্মূলে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি
Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই

চিলমারীতে ৩৬ পিস ইয়াবাসহ এক মাদককারবারী নারীকে পুলিশে সোর্পদ

আপডেটের সময়: ১১:৩৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬