Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে প্রাণ গেল গৃহবধূর, অভিযুক্ত স্বামী আটক মান্দায় ৩৬ জুলাই উপলক্ষে যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কাউনিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক পরিমল চন্দ্র বর্মন আর নেই সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইন সহ মাদক  সরবরাহকারী গ্রেফতার গোয়াইনঘাটের শীতের আমেজ হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হাওর ও গাছপালা ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবে: নাহিদ রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি মরহুমা সুমাইয়া বেগমের স্মরণসভা ও ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

মান্দায় ৩৬ জুলাই উপলক্ষে যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ঐতিহাসিক ৩৬ জুলাই উপলক্ষে নওগাঁর মান্দায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় নূরুল্ল্যাবাদ ইউনিয়ন ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুসুম্বা ইউনিয়ন ফুটবল দল। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার কালিগ্রাম কাচারি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ, মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকদের মতে, নিয়মিত খেলাধুলার চর্চা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব।

আরও পড়ুনঃ  বাঁশখালীর পুকুরিয়া আনসারুল উলুম ফাজিল মাদ্রাসা পরিদর্শনে এমপি জহিরুল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোস্তফা আল-আমিন, মান্দা উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল হক, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, নুরুল্ল্যাহবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জায়দুর ইসলাম, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আমজাদ হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুব ও ক্রীড়া বিভাগ, মান্দা উপজেলা শাখার সভাপতি সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি নূরনবী ইসলাম।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে প্রাণ গেল গৃহবধূর, অভিযুক্ত স্বামী আটক

মান্দায় ৩৬ জুলাই উপলক্ষে যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ঐতিহাসিক ৩৬ জুলাই উপলক্ষে নওগাঁর মান্দায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় নূরুল্ল্যাবাদ ইউনিয়ন ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুসুম্বা ইউনিয়ন ফুটবল দল। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার কালিগ্রাম কাচারি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ, মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকদের মতে, নিয়মিত খেলাধুলার চর্চা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব।

আরও পড়ুনঃ  মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ