
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নজিপুর পৌর ও পত্নীতলা উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় পত্নীতলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মো. রুহুল আমিন মুক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল কাদের। আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রতিবেদকের নাম 



















