Dhaka ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করেছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়।শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  লালপুরে অনলাইন জুয়া, বেটিং ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার; মোবাইল, সিম ও মোটরসাইকেল জব্দ

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালি

 

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক প্রতিষ্ঠানে সিলগালা, রাইস মিলকে জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আপডেটের সময়: ০৩:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করেছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়।শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  সাভারে শ্রমিকদের হামলায় সাভার থানার ওসি আহত,গাড়ীতে অগ্নিসংযোগ

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

 

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  লালপুর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত