
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা, বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের সাথে জড়িত প্রতারক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২৪টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড এবং প্রতারণার অর্থে কেনা ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (০৪ নভেম্বর ২০২৬) ভোর ৫টা ৫ মিনিটের সময় নাটোর জেলার লালপুর থানার এসআই (নিঃ) মো. আ. জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালপুর থানাধীন মহারাজপুর মধ্যপাড়া সাকিনস্থ মো. পলাশ আহমেদ ওরফে পানা (৩০)-এর টিনশেড বিল্ডিংয়ের উত্তর দুয়ারী ঘরের ভেতর অভিযান পরিচালনা করেন।
অভিযানে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য হিসেবে ২ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—মো. মারুফ আলী ওরফে সিজান (১৯), পিতা-মৃত আ. মালেক, সাং-মমিনপুর।, মো. ইমন ইসলাম (২২), পিতা-মৃত রাসেম ইসলাম, সাং-মহোরকয়া পশ্চিমপাড়া, উভয় থানা-লালপুর, জেলা-নাটোর।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ এবং জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর ১৬/১৭/১৯/২৭ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরবর্তীতে ০৪ নভেম্বর ২০২৬ তারিখে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
প্রতিবেদকের নাম 



















