Dhaka ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান

​মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখে ১০ বছরের প্রতিবন্ধী সাদিয়া খাতুনকে হুইলচেয়ার উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

আজ ​রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে ইউএনও নিজেই শিশুটির বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
​এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কারিমুল হাসান, সাংবাদিক রেহানুল ইসলাম রিকো, গোবিন্দ রায়সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  নবীন শিক্ষার্থীরা রাষ্ট্রের অগ্রগতিতে ভূমিকা রাখবে : এমপি বাদশা

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ অক্টোবর ধুনট ব্লাড ব্যাংক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও স্বেচ্ছাসেবী মো. রাসেল মাহমুদ শিশু সাদিয়ার অসহায়ত্ব ও একটি হুইল চেয়ারের প্রয়োজনীয়তা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টটি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি নিজ তহবিল থেকে শিশুটিকে একটি হুইলচেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন এবং রবিবার শিশুটির নিজ বাড়িতে গিয়ে তা পৌঁছে দেন।

আরও পড়ুনঃ  শ্রীপুরে সাংসদ মো: মনোয়ার হোসেন খানের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দীর্ঘদিন পর নিজ বাড়িতে হুইলচেয়ার পেয়ে আনন্দিত হয়ে পড়েন শিশু সাদিয়া ও তার পরিবারের সদস্যরা। প্রশাসনের এমন মানবিক ও দ্রুত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান

আপডেটের সময়: ০৭:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

​মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখে ১০ বছরের প্রতিবন্ধী সাদিয়া খাতুনকে হুইলচেয়ার উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

আজ ​রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে ইউএনও নিজেই শিশুটির বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
​এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কারিমুল হাসান, সাংবাদিক রেহানুল ইসলাম রিকো, গোবিন্দ রায়সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  চিলমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ অক্টোবর ধুনট ব্লাড ব্যাংক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও স্বেচ্ছাসেবী মো. রাসেল মাহমুদ শিশু সাদিয়ার অসহায়ত্ব ও একটি হুইল চেয়ারের প্রয়োজনীয়তা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টটি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি নিজ তহবিল থেকে শিশুটিকে একটি হুইলচেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন এবং রবিবার শিশুটির নিজ বাড়িতে গিয়ে তা পৌঁছে দেন।

আরও পড়ুনঃ  ধুনটে ড্রেন নির্মাণে অনিয়ম, ১৭ মিটার ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ পৌর প্রশাসকের

দীর্ঘদিন পর নিজ বাড়িতে হুইলচেয়ার পেয়ে আনন্দিত হয়ে পড়েন শিশু সাদিয়া ও তার পরিবারের সদস্যরা। প্রশাসনের এমন মানবিক ও দ্রুত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ।

আরও পড়ুনঃ  ধুনটে গ্রামীণ সড়ক সংস্কার: জনদুর্ভোগ লাঘবে চেয়ারম্যান প্রার্থী দুলালের প্রশংসনীয় উদ্যোগ ​