
গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় তারা। রবিবার রাত ১টার দিকে ধামইরহাট উপজেলার চৌধুরীপাড়া নামক এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। আজ সকালে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানান, কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭১/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 



















