
হাকিমপুর উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সারাদেশের নেয় গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি জর্জ মিত্র চাকমা মহোদয়ের নেতৃত্বে আজ ২৬/০৯/২০২৬ ইং বেলা ১১ টায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর রানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, কাব লিডার মাহিদুল ইসলাম, ফারুক হোসেন, উম্মে কুলসুমা, আমেনা বেগম গোলাম রব্বানী, তারেক মাহমুদ, মুন্জুরুল ইসলাম, জিয়াউর রহমান মামুন সহ স্কাউটস এর ছাত্র ছাত্রী বৃন্দ।
উপজেলা এরিয়ার ভিতরেও গেটের সামনে রাস্তা সহ পাবলিক প্লেস গুলোতে বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য বিভিন্ন জায়গা থেকে ময়লা আবর্জনা ও পরিত্যক্ত পলিথিন উঠিয়ে রাস্তা এবং পাবলিক প্লেস গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কার্যক্রম পরিচালনা করেন। এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে ।
প্রতিবেদকের নাম 


















