Dhaka ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পর সড়কে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান জাসদ কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক জনবল চাহিদা পূরণে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশ : মঈন খান সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে শাহ ইমরান সাজু ভারাপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন বগুড়া কারাগারে নির্যাতনের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: কারা কর্তৃপক্ষ তদারকির অভাবে ভেস্তে যাচ্ছে সরকারি বরাদ্দ? আটোয়ারীতে ভবন নির্মাণে অনিয়মের ছড়াছড়ি ঈশ্বরদীতে পুলিশের সাঁড়াশি অভিযান পিস্তল-ইয়াবাসহ গ্রেপ্তার ২ আদালতে পুলিশ কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণা গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি পালিত হচ্ছে হাকিমপুর উপজেলায়

আদালতে পুলিশ কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহ করে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় চক্রটির মূলহোতা মো. মোজাম্মেল হক কবিরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা।

শনিবার সকাল ১১টার দিকে পিবিআই চট্টগ্রামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় অবৈধ সিলিন্ডারবাহী ভ্যানে-লরিতে গ্যাস দিবে না সিএনজি পাম্প কতৃপক্ষ

তিনি বলেন, চক্রটির সদস্যরা নিজেদের পিবিআই, সিআইডি কিংবা ডিবির তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে মামলার বাদীদের সঙ্গে যোগাযোগ করত। মামলায় বাদীর পক্ষে প্রতিবেদন দেওয়ার কথা বলে তাদের বিশ্বাস অর্জনের পর গাড়ি ভাড়া ও তদন্তের খরচের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করত তারা।

পিবিআই জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি এভাবে প্রতারণা করে আসছিল। আদালত থেকে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট মামলার অভিযোগের বিবরণও জেনে নিত তারা। এসব তথ্য ব্যবহার করে ভুক্তভোগীদের কাছে নিজেদের প্রকৃত তদন্ত কর্মকর্তা হিসেবে বিশ্বাসযোগ্য করে তুলত।

আরও পড়ুনঃ  অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য

প্রতারকদের বিষয়ে পিবিআইয়ের প্রকৃত তদন্ত কর্মকর্তাদের নজরে আসার পর তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়। তবে প্রতারকরা অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করায় তাদের শনাক্ত করতে জটিলতা দেখা দেয়।

সর্বশেষ পিবিআই চট্টগ্রামের এসআই মো. আবু সুফিয়ানের তদন্তাধীন একটি মামলার বাদীর কাছ থেকে তদন্তের নামে টাকা নেওয়ার ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা প্রতারকদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা করেন। গত ২৩ সেপ্টেম্বর মামলা হওয়ার পর পিবিআই তদন্তের দায়িত্ব নেয়।

আরও পড়ুনঃ  সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ

তদন্ত কর্মকর্তা এসআই রবি চন্দ্র দাশের নেতৃত্বে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতারকদের অবস্থান শনাক্ত করা হয়। পরে নোয়াখালীর সুধারাম থানার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেল হক কবিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়

Tag :
জনপ্রিয় পোস্ট

আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি

আদালতে পুলিশ কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণা

আপডেটের সময়: ০৩:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহ করে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় চক্রটির মূলহোতা মো. মোজাম্মেল হক কবিরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা।

শনিবার সকাল ১১টার দিকে পিবিআই চট্টগ্রামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ  গাইবান্ধা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

তিনি বলেন, চক্রটির সদস্যরা নিজেদের পিবিআই, সিআইডি কিংবা ডিবির তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে মামলার বাদীদের সঙ্গে যোগাযোগ করত। মামলায় বাদীর পক্ষে প্রতিবেদন দেওয়ার কথা বলে তাদের বিশ্বাস অর্জনের পর গাড়ি ভাড়া ও তদন্তের খরচের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করত তারা।

পিবিআই জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি এভাবে প্রতারণা করে আসছিল। আদালত থেকে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট মামলার অভিযোগের বিবরণও জেনে নিত তারা। এসব তথ্য ব্যবহার করে ভুক্তভোগীদের কাছে নিজেদের প্রকৃত তদন্ত কর্মকর্তা হিসেবে বিশ্বাসযোগ্য করে তুলত।

আরও পড়ুনঃ  অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য

প্রতারকদের বিষয়ে পিবিআইয়ের প্রকৃত তদন্ত কর্মকর্তাদের নজরে আসার পর তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়। তবে প্রতারকরা অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করায় তাদের শনাক্ত করতে জটিলতা দেখা দেয়।

সর্বশেষ পিবিআই চট্টগ্রামের এসআই মো. আবু সুফিয়ানের তদন্তাধীন একটি মামলার বাদীর কাছ থেকে তদন্তের নামে টাকা নেওয়ার ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা প্রতারকদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা করেন। গত ২৩ সেপ্টেম্বর মামলা হওয়ার পর পিবিআই তদন্তের দায়িত্ব নেয়।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার