Dhaka ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী ও মাদক ব্যবসায়ী আটক-৩ একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে ডিবির বিশেষ অভিযান: ক্যাসিনো ব্যবসায়ী কামরুল আটক, ভাই পলাতক আলীকদমে চাকা পাংচার হয়ে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা: অন্তত ১১ যাত্রী আহত কোম্পানীগঞ্জে সেবার প্রত্যয় নিয়ে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’-এর শুভ উদ্বোধন বরগুনার উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি চট্টগ্রাম পাহাড়তলী অনুষ্ঠিত হয়েছে পবিত্র ৭ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ফরিদপুর ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পু/রু/ষা/ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক ইয়াকুব-হান্নানের নেতৃত্বে চট্টগ্রাম জেলা জুলাই যোদ্ধা সংসদের নতুন কমিটি দীঘিনালায় শ্রদ্ধাবান উপাসক জ্যোতি লাল চাকমার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন

কোম্পানীগঞ্জে সেবার প্রত্যয় নিয়ে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’-এর শুভ উদ্বোধন

আবদুল আজিজ সায়েম, ​কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুর বামনী বাজারে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবার সুবাতাস পৌঁছে দিতে এবং স্থানীয়দের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’। শনিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, বামনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের দুলাল, ইউনিয়ন জামায়াত নেতা তাসির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন কাঞ্চন, চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান মুক্কি এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক মঞ্জু। এছাড়াও ফেনী ডায়াবেটিস হাসপাতাল’র ই এম এ ডা. সুমন শীল,জামায়াত নেতা কাজী মানিক, যুবদল নেতা নইমুল হক কাঠার ও সাবেক ছাত্রদল নেতা আবুস সুফিয়ান ইমরানসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ডা. সানজিদা আফরিন। সার্বিক কল্যাণ ও প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  প্রেমের টানে চীন থেকে কেরানীগঞ্জে: ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে চীনা নাগরিক
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী ও মাদক ব্যবসায়ী আটক-৩

কোম্পানীগঞ্জে সেবার প্রত্যয় নিয়ে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’-এর শুভ উদ্বোধন

আপডেটের সময়: ০৩:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

আবদুল আজিজ সায়েম, ​কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুর বামনী বাজারে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবার সুবাতাস পৌঁছে দিতে এবং স্থানীয়দের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’। শনিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, বামনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের দুলাল, ইউনিয়ন জামায়াত নেতা তাসির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন কাঞ্চন, চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান মুক্কি এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক মঞ্জু। এছাড়াও ফেনী ডায়াবেটিস হাসপাতাল’র ই এম এ ডা. সুমন শীল,জামায়াত নেতা কাজী মানিক, যুবদল নেতা নইমুল হক কাঠার ও সাবেক ছাত্রদল নেতা আবুস সুফিয়ান ইমরানসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ডা. সানজিদা আফরিন। সার্বিক কল্যাণ ও প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার