Dhaka ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বরগুনার উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি চট্টগ্রাম পাহাড়তলী অনুষ্ঠিত হয়েছে পবিত্র ৭ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ফরিদপুর ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পু/রু/ষা/ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক ইয়াকুব-হান্নানের নেতৃত্বে চট্টগ্রাম জেলা জুলাই যোদ্ধা সংসদের নতুন কমিটি দীঘিনালায় শ্রদ্ধাবান উপাসক জ্যোতি লাল চাকমার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

ফরিদপুর ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পু/রু/ষা/ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীর পু/রু/ষা/ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন মারুফ মাতুব্বর (৩৮)। তিনি ওই এলাকার মৃত মোখছেদ মাতুব্বরের ছেলে। অভিযুক্ত স্ত্রী শিখা (৩০), সদরপুর উপজেলার শামসুর গ্রামের মৃত মানিক খানের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মারুফ মাতুব্বর ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী শিখা ধারালো অস্ত্র দিয়ে তার
পু/রু/ষা/ঙ্গ কেটে দেন বলে অভিযোগ। এ সময় মারুফের চিৎকারে তার বড় ভাই রেজাউল মাতুব্বর এগিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পুলিশ জানায়, মারুফ নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করেন। প্রতি বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়িতে আসেন এবং শনিবার সকালে কর্মস্থলে ফিরে যান। তার সঙ্গে স্ত্রী শিখার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বিচার-সালিশও হয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে। এরই জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযুক্ত শিখাকে আটক করে থানায় নেওয়া হয়।
ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  নাগরপুরে চারটি নতুন শিক্ষা ভবনের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল লাভলু
Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনার উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি

ফরিদপুর ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পু/রু/ষা/ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক

আপডেটের সময়: ০১:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীর পু/রু/ষা/ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন মারুফ মাতুব্বর (৩৮)। তিনি ওই এলাকার মৃত মোখছেদ মাতুব্বরের ছেলে। অভিযুক্ত স্ত্রী শিখা (৩০), সদরপুর উপজেলার শামসুর গ্রামের মৃত মানিক খানের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মারুফ মাতুব্বর ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী শিখা ধারালো অস্ত্র দিয়ে তার
পু/রু/ষা/ঙ্গ কেটে দেন বলে অভিযোগ। এ সময় মারুফের চিৎকারে তার বড় ভাই রেজাউল মাতুব্বর এগিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পুলিশ জানায়, মারুফ নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করেন। প্রতি বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়িতে আসেন এবং শনিবার সকালে কর্মস্থলে ফিরে যান। তার সঙ্গে স্ত্রী শিখার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বিচার-সালিশও হয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে। এরই জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযুক্ত শিখাকে আটক করে থানায় নেওয়া হয়।
ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত