
লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ১নং গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের গোবরিয়া কাজির মোড় বাজারে এ ক্যাম্প ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার বৈষ্ণব পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় খামারি ও পশুপালনকারীরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পে খামারিদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। পাশাপাশি হাঁস-মুরগি, গরু ও ছাগলকে সঠিক সময়ে টিকা প্রদান, রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির রোগব্যাধি প্রতিরোধে নিয়মিত টিকাদান, সঠিক পরিচর্যা এবং সময়মতো চিকিৎসাসেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রতিবেদকের নাম 



















