Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের ৪ মাসের কারাদণ্ড তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত আনসার সদস্যদের মাঝে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর মান্দায় শিক্ষার সাফল্য উদযাপন, সম্মাননা পেল ২৭৬ শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ পূর্ব শত্রুতার জেরে প্রবাসীকে হত্যাচেষ্টা, লক্ষ্মীপুরে থানায় মামলা নিজ জায়গায় ঘর তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত কয়েকজন ক্ষেতলালে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ,গরম পানি ছোড়ার অভিযোগ আহত ১

একাদশে ভর্তির আবেদন আগামী ২রা সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, আগামী ২রা সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ২৩শে সেপ্টেম্বর। আজ সোমবার প্রকাশিত নীতিমালায় বলা হয়, কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরতদের সন্তানদের জন্য ১ শতাংশসহ মোট ২ শতাংশ আসন মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা পরিবারের উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো আসন শূন্য রাখা যাবে না।

আরও পড়ুনঃ  ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে

বিভাগ পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত বিষয়ে ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত বিভাগে ভর্তির সুযোগ থাকবে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্যও বিভাগ পরিবর্তন ও ভর্তির সুযোগ রাখা হয়েছে। মাইগ্রেশনের ক্ষেত্রে বোর্ডের অনুমোদন সাপেক্ষে শিক্ষার্থী কলেজ, বিভাগ বা বিষয় পরিবর্তন করতে পারবেন। তবে একবার ভর্তি হওয়ার পর বোর্ডের পূর্বানুমতি ছাড়া অন্য কলেজে যাওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ  ইউএনওর নির্দেশ মাদ্রাসা শিক্ষকের সাড়ে ১৭ দিনের বেতন কর্তন

নীতিমালায় নির্ধারিত আসনের বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়া হয়েছে। কলেজগুলোকে ভর্তি-সংক্রান্ত তথ্য নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। নির্ধারিত আসন, তালিকা ও সময়ের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজ উদ্যোগে ভর্তি নিতে পারবে না। এছাড়া বোর্ড অনুমোদিত ফির অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না। মাইগ্রেশনের ক্ষেত্রে ভর্তি-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থী বোর্ডের অনুমোদন সাপেক্ষে কলেজ, বিভাগ বা বিষয় পরিবর্তনের সুযোগ পাবে। তবে একবার ভর্তি হওয়ার পর বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে অন্য কলেজে যাওয়ার জন্য ছাড়পত্র দেয়া যাবে না। একই সঙ্গে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

আরও পড়ুনঃ  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
Tag :
জনপ্রিয় পোস্ট

উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

একাদশে ভর্তির আবেদন আগামী ২রা সেপ্টেম্বর

আপডেটের সময়: ০৬:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, আগামী ২রা সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ২৩শে সেপ্টেম্বর। আজ সোমবার প্রকাশিত নীতিমালায় বলা হয়, কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরতদের সন্তানদের জন্য ১ শতাংশসহ মোট ২ শতাংশ আসন মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা পরিবারের উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো আসন শূন্য রাখা যাবে না।

আরও পড়ুনঃ  ‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট

বিভাগ পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত বিষয়ে ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত বিভাগে ভর্তির সুযোগ থাকবে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্যও বিভাগ পরিবর্তন ও ভর্তির সুযোগ রাখা হয়েছে। মাইগ্রেশনের ক্ষেত্রে বোর্ডের অনুমোদন সাপেক্ষে শিক্ষার্থী কলেজ, বিভাগ বা বিষয় পরিবর্তন করতে পারবেন। তবে একবার ভর্তি হওয়ার পর বোর্ডের পূর্বানুমতি ছাড়া অন্য কলেজে যাওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ  বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নীতিমালায় নির্ধারিত আসনের বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়া হয়েছে। কলেজগুলোকে ভর্তি-সংক্রান্ত তথ্য নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। নির্ধারিত আসন, তালিকা ও সময়ের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজ উদ্যোগে ভর্তি নিতে পারবে না। এছাড়া বোর্ড অনুমোদিত ফির অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না। মাইগ্রেশনের ক্ষেত্রে ভর্তি-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থী বোর্ডের অনুমোদন সাপেক্ষে কলেজ, বিভাগ বা বিষয় পরিবর্তনের সুযোগ পাবে। তবে একবার ভর্তি হওয়ার পর বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে অন্য কলেজে যাওয়ার জন্য ছাড়পত্র দেয়া যাবে না। একই সঙ্গে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

আরও পড়ুনঃ  গ্যাস সংকটে নরসিংদীতে তিন শতাধিক শিল্পকারখানায় উৎপাদন বন্ধ