Dhaka ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ টাঙ্গাইলের কালিহাতিতে ডিসির বিভিন্ন দপ্তর, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন ধুনট উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড, এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র সিলেটে ইয়াবাসহ মাদক কারবারী আটক সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১ বাঁশখালীর পুকুরিয়া আনসারুল উলুম ফাজিল মাদ্রাসা পরিদর্শনে এমপি জহিরুল

টাঙ্গাইলের কালিহাতিতে ডিসির বিভিন্ন দপ্তর, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

মোঃ আকরাম হোসেন,স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ কালিহাতি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শনের শুরুতে তিনি সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্তরিকতা ও যত্নের সঙ্গে পাঠদানের জন্য শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন পরামর্শ দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এরপর তিনি আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধে শিক্ষক-শিক্ষিকাদের আরও বেশি সক্রিয় ও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়' পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম, ভূমিসেবার মান, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় সরকারি সেবা আরও সহজ ও জনবান্ধব করা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও সরকারি সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, নিয়ে গেছে গুরুত্বপূর্ণ সিন্দুকও
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ

টাঙ্গাইলের কালিহাতিতে ডিসির বিভিন্ন দপ্তর, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

আপডেটের সময়: ১০:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মোঃ আকরাম হোসেন,স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ কালিহাতি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শনের শুরুতে তিনি সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্তরিকতা ও যত্নের সঙ্গে পাঠদানের জন্য শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন পরামর্শ দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এরপর তিনি আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধে শিক্ষক-শিক্ষিকাদের আরও বেশি সক্রিয় ও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম, ভূমিসেবার মান, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় সরকারি সেবা আরও সহজ ও জনবান্ধব করা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও সরকারি সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদুল