Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
​সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, নন্দীগ্রামে খাস জমি ও রাস্তা উদ্ধার ​ছোলমাইড উচ্চ বিদ্যালয়ে ডিএমপির উইমেন সাপোর্ট ডিভিশনের বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম:’নীরবতা ভেঙে পুলিশের সহায়তা নিন সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার চ্যানেল ওয়ানের রিপোর্টার, মামলা দায়ের সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা রিফাত হত্যার রায়: ৫ জনের ফাঁসি, ৫ জনের ১০ বছর কারাদণ্ড, ২ লাখ টাকা করে অর্থদণ্ড তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার মাদারগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, জাতীয় ফল মেলা – ২০২৬ অনুষ্ঠিত….

ইরানি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছেছে ওয়াশিংটন থেকে রওনা হয়েছেন জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেক্সঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে। একই সময়ে ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি আজ রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র লুক শ্রোডার জানিয়েছেন, শনিবার ওয়াশিংটন থেকে যাত্রা শুরু করেছেন জেডি ভ্যান্স। এর আগে ভ্যান্স জানান, মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতোমধ্যে সুইজারল্যান্ডে অবস্থান করছেন এবং বৈঠকের কারিগরি ও প্রস্তুতিমূলক বিষয়গুলো নিয়ে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান যুদ্ধবিরতি বজায় রাখতে ওয়াশিংটন ও তেহরান ইতিবাচক অগ্রগতি অর্জন করতে পারবে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আলোচনায় অংশ নিতে দেশটির প্রতিনিধিদল শনিবারই জুরিখে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

একইসঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারও এ আলোচনায় অংশ নেবে। পাশাপাশি ইসলামাবাদ ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে তার সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বলেও জানানো কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকের প্রথম দিনের আলোচ্যসূচিতে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নিয়ে একটি জরুরি অধিবেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার পর এটিই প্রথম আলোচনার বিষয় হতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই আলোচনায় ইসরায়েল, হিজবুল্লাহ কিংবা লেবানন সরকারের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছে না।

আরও পড়ুনঃ  কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ

সূত্র: আনাদোলু ও আল জাজিরা

Tag :
জনপ্রিয় পোস্ট

​সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, নন্দীগ্রামে খাস জমি ও রাস্তা উদ্ধার

ইরানি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছেছে ওয়াশিংটন থেকে রওনা হয়েছেন জেডি ভ্যান্স

আপডেটের সময়: ০৩:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

আন্তর্জাতিক ডেক্সঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে। একই সময়ে ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি আজ রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র লুক শ্রোডার জানিয়েছেন, শনিবার ওয়াশিংটন থেকে যাত্রা শুরু করেছেন জেডি ভ্যান্স। এর আগে ভ্যান্স জানান, মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতোমধ্যে সুইজারল্যান্ডে অবস্থান করছেন এবং বৈঠকের কারিগরি ও প্রস্তুতিমূলক বিষয়গুলো নিয়ে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান যুদ্ধবিরতি বজায় রাখতে ওয়াশিংটন ও তেহরান ইতিবাচক অগ্রগতি অর্জন করতে পারবে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আলোচনায় অংশ নিতে দেশটির প্রতিনিধিদল শনিবারই জুরিখে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ

একইসঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারও এ আলোচনায় অংশ নেবে। পাশাপাশি ইসলামাবাদ ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে তার সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বলেও জানানো কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকের প্রথম দিনের আলোচ্যসূচিতে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নিয়ে একটি জরুরি অধিবেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার পর এটিই প্রথম আলোচনার বিষয় হতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই আলোচনায় ইসরায়েল, হিজবুল্লাহ কিংবা লেবানন সরকারের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছে না।

আরও পড়ুনঃ  বদলগাছীতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিনের হাতে “আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি হস্তান্তর

সূত্র: আনাদোলু ও আল জাজিরা