Dhaka ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি মৌলভীবাজারের রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেফতার বগুড়ায় উন্নয়নের নতুন পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী: মীর শাহে আলম হোসেনপুরে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রথম স্থান অর্জন। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন মাদকবিরোধী অভিযানে বিরামপুরে তিন কারবারি আটক বান্দরবানের রোয়াংছড়িতে পিআইও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে কোটি টাকার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত বাউফলে শিক্ষার্থীদের স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়িতে, দৈনিক আজকের জনবাণীর নতুন যাত্রা.

আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩৯ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ জেলার পারকোয়ালীয়া রায়কালী এলাকার মোঃ আফাজুল মণ্ডল (৫০), আদমদীঘি উপজেলার লক্ষণ কুঁড়ি এলাকার মোঃ শাহিন ফকির (৫০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পূর্ব আব্দুল্লাপুর এলাকার মোঃ মিলন পাহান (৩২)।

আরও পড়ুনঃ  মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ অর্থ জব্দ

জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া দুইজনকে ৫০০ টাকা করে এবং একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুনঃ  হোসেনপুরে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রথম স্থান অর্জন।

মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি

আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেটের সময়: ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ জেলার পারকোয়ালীয়া রায়কালী এলাকার মোঃ আফাজুল মণ্ডল (৫০), আদমদীঘি উপজেলার লক্ষণ কুঁড়ি এলাকার মোঃ শাহিন ফকির (৫০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পূর্ব আব্দুল্লাপুর এলাকার মোঃ মিলন পাহান (৩২)।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পত্নীতলার যুবকের

জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া দুইজনকে ৫০০ টাকা করে এবং একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুনঃ  কক্সবাজার ঈদগাঁওয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার