Dhaka ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই: এমপি ফয়সল কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ কিয়াম করার কারনে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে ‘নগ্ন দলীয় হস্তক্ষেপের’ অভিযোগ, মোরেলগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন অপহরণের ৯ দিন পর ধর্ষণ মামলার আসামির নিকট থেকে কিশোরী উদ্ধার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: বাবুল কসাইকে ১০ হাজার টাকা জরিমানা শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয় বাউফলে মাদকবিরোধী অভিযান মাদক ডিলার খোকন দফাদার গ্রেফতার মনপুরায় নতুন নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ইয়ামিন হোসাইন,সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডিতদের আদালতের নির্দেশে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—সলঙ্গা থানার চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরা মানিক, মাহমুদুল হাসান নয়ন, রুবেল মিয়া, শরিফুল ইসলাম, রাবেয়া খাতুন ও শাহাদত হোসেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, উল্লাপাড়ার চর গোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের কাছ থেকে বন্ধুত্বের সূত্রে দুই লাখ ২০ হাজার টাকা ধার নেন হীরা মানিক। নির্ধারিত সময়ে পাওনা টাকা পরিশোধের জন্য ছানোয়ার চাপ দিলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় মুঠোফোনে কল করে ছানোয়ার হোসেনকে ডেকে নেওয়া হয়। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ঘটনার চার দিন পর ১২ জুলাই সকালে উল্লাপাড়ার সূর্য নদীতে ছানোয়ার হোসেনের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩০ এপ্রিল ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলার সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি কার্যক্রম শেষে রোববার আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর নিহত ছানোয়ার হোসেনের পরিবার স্বস্তি প্রকাশ করে এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে অবৈধ সার মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই: এমপি ফয়সল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আপডেটের সময়: ০৬:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ইয়ামিন হোসাইন,সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডিতদের আদালতের নির্দেশে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—সলঙ্গা থানার চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরা মানিক, মাহমুদুল হাসান নয়ন, রুবেল মিয়া, শরিফুল ইসলাম, রাবেয়া খাতুন ও শাহাদত হোসেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, উল্লাপাড়ার চর গোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের কাছ থেকে বন্ধুত্বের সূত্রে দুই লাখ ২০ হাজার টাকা ধার নেন হীরা মানিক। নির্ধারিত সময়ে পাওনা টাকা পরিশোধের জন্য ছানোয়ার চাপ দিলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় মুঠোফোনে কল করে ছানোয়ার হোসেনকে ডেকে নেওয়া হয়। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ঘটনার চার দিন পর ১২ জুলাই সকালে উল্লাপাড়ার সূর্য নদীতে ছানোয়ার হোসেনের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩০ এপ্রিল ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলার সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি কার্যক্রম শেষে রোববার আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর নিহত ছানোয়ার হোসেনের পরিবার স্বস্তি প্রকাশ করে এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মিসেস মাম্যাচিং ও ১৪ সদস্যের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ