Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে মারামারি, আহত ২ ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ ধুনটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কয়ার মাস্টার বাড়ি বাজারে চীনা ফুশেং সিগারেটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার কাউনিয়ায় খেলনা গাড়ি তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, নিয়ে গেছে গুরুত্বপূর্ণ সিন্দুকও লালপুরে ৯০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ১৮ মামলায় জর্জরিত এক পরিবার, হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৮ সময় দেখুন

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালন উপলক্ষে সাভারে জনসচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে আয়োজিত এ রোড শোটি বিআরটিএর সাভার সাব-অফিসের সামনে থেকে শুরু হয়ে গেন্ডা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। রোড শোতে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জি.) মোবারক হোসেন। এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার শাখার প্রতিনিধি, সাভার হাইওয়ে থানার পরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, রাজশাহীতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ​

 

কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া রোড শোতে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণের পাশাপাশি বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ।
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে মারামারি, আহত ২

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি

আপডেটের সময়: ০৪:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালন উপলক্ষে সাভারে জনসচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে আয়োজিত এ রোড শোটি বিআরটিএর সাভার সাব-অফিসের সামনে থেকে শুরু হয়ে গেন্ডা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। রোড শোতে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জি.) মোবারক হোসেন। এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার শাখার প্রতিনিধি, সাভার হাইওয়ে থানার পরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত

 

কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া রোড শোতে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণের পাশাপাশি বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আরও পড়ুনঃ  পবায় উৎসাহ-উদ্দীপনায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন