
মীর আমিনুল ইসলাম বুলবুল ব্যুরো চিফ (ময়মনসিংহ) ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি বাজারসহ আশপাশের হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে চীনা ব্র্যান্ডের ফুশেং ফিল্টার সিগারেট। জানা যায়, ফুশেং হলো চীনের বিখ্যাত সিগারেট ব্র্যান্ড। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না টোব্যাকোর অঙ্গ প্রতিষ্ঠান ফুজিয়ান টোব্যাকো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এই সিগারেট উৎপাদন করে থাকে। ফুজিয়ান প্রদেশে তাদের কারখানায় এটি তৈরি হয়। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে স্কয়ার মাস্টার বাড়ি বাজারে সরেজমিনে দেখা যায়, লাল প্যাকেটের এই বিদেশি সিগারেট মুদি দোকান থেকে শুরু করে পানের দোকানেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে। প্যাকেটের গায়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সতর্কীকরণ পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায় লেখা থাকলেও বাংলাদেশে এই ব্র্যান্ডের কোন বৈধ আমদানিকারক নেই বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, শুল্ক ফাঁকি দিয়ে আনা এই সিগারেট কম দামে পাওয়া যাওয়ায় তরুণ ও যুবকদের মাঝে এর চাহিদা বাড়ছে। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্য বাড়ছে হুমকি। এ বিষয়ে দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ সিগারেট বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
প্রতিবেদকের নাম 


















