
মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে বগুড়ার ধুনটে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নারায়ণপুর শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। নারায়ণপুর যুব সমাজের উদ্যোগে স্থানীয় নারায়ণপুর টেকনিক্যাল কলেজ মাঠে টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে শিশির ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে আপেল ফুটবল একাদশ। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নারায়ণপুর টেকনিক্যাল কলেজ মাঠে ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে ৯০ মিনিটের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় চমৎকার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে আপেল ফুটবল একাদশ। ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আব্দুল মুন্নাফ সরকারের সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদল নেতা মোঃ বিপুল হাসান, ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল আলিম, ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদ জাহান সুমন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন সরকার এবং ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন শ্যামল ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন আহমেদ, শ্যামল, জুলফিকার আলী, টুকু ও সবুজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আয়োজক কমিটির পক্ষ থেকে নারায়ণপুর যুব সমাজের প্রতিনিধিরা জানান, তরুণ সমাজকে মাদকের কুপথ থেকে দূরে রেখে সুস্থ ও বিনোদনমুখী ধারায় ফিরিয়ে আনতেই তাদের এই নিয়মিত সামাজিক ও ক্রীড়া উদ্যোগ।
প্রতিবেদকের নাম 


















