Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে গৃহকর্ত্রী খুন: আটক ১ রাজবাড়ীর গোয়ালন্দে টাকার লেনদেনকে কেন্দ্র করে হত্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সক্ষম হবো: সিনেট সভায় চবি উপাচার্য ভোলায় কোস্ট গার্ডের অভিযান, ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ক্যানুলা হাতে দরজায় রোগীর আকুতি, ঘুম ভাঙেনি কর্তব্যরত নার্সদের চট্টগ্রামে বিকেএসের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার গাইবান্ধায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রাইভেট পড়ালে এমপিও বাতিল: প্রতিমন্ত্রী পুতুল গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

লালপুর বাজারে নিরাপত্তা জোরদারে জরুরি সভা, বাজারকে ৫ ইউনিটে ভাগের সিদ্ধান্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২৩০ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লালপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন লালপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান। সভায় বণিক সমিতির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  লালপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

আলোচনা সভায় বাজারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ের চুরি-ছিনতাই ও নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, লালপুর বাজারকে পাঁচটি পৃথক ইউনিটে ভাগ করে প্রতিটি ইউনিটে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। প্রতিটি ইউনিটে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করে রাতের পাহারা, সন্দেহজনক ব্যক্তিদের নজরদারি এবং ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের কৃষক লীগ নেতা বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আটক

এছাড়াও, ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও ডিআইজি মাইজভাণ্ডার শরীফের আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীনের সাথে একান্ত সাক্ষাৎ

বণিক সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে লালপুর বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ব্যবসায়ীরা নিশ্চিন্তে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে গৃহকর্ত্রী খুন: আটক ১

লালপুর বাজারে নিরাপত্তা জোরদারে জরুরি সভা, বাজারকে ৫ ইউনিটে ভাগের সিদ্ধান্ত

আপডেটের সময়: ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লালপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন লালপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান। সভায় বণিক সমিতির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে — চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

আলোচনা সভায় বাজারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ের চুরি-ছিনতাই ও নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, লালপুর বাজারকে পাঁচটি পৃথক ইউনিটে ভাগ করে প্রতিটি ইউনিটে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। প্রতিটি ইউনিটে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করে রাতের পাহারা, সন্দেহজনক ব্যক্তিদের নজরদারি এবং ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  ভিসা জটিলতায় কুষ্টিয়া থেকে ফিরছেন পায়ে হেঁটে হজযাত্রার স্বপ্ন দেখা দুলাল

এছাড়াও, ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ