Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চট্টগ্রামে সফর উপলক্ষে সম্পাদক রফিকুল ইসলাম ( জামান ) কুলাউড়ার পূর্ব মনসুরে কালভার্ট এখন ম”র”ণফাঁ”দ, ঝুঁ”কি’তে শিক্ষার্থী ও পথচারীরা বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ ধুনটে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ জামালপুরের মাদারগঞ্জে ৯৭ পিস ইয়াবাসহ তিনজন আটকের পর কারাগারে প্রেরণ আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। জামালপুরের সরিষাবাড়িতেও সারাদেশের ন্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার তাগিদ সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে টাকার লেনদেনকে কেন্দ্র করে হত্যা

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে হত্যার মাত্র দুই ঘণ্টার মধ্যে কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভেতায় মোড় এলাকায় এ হত্যা/কাণ্ড ঘটে। নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী সামছুন নাহার মুক্তা বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, টাকা-পয়সার দেনা-পাওনার হিসাব নিয়ে শরিফুল ইসলাম হীরা ও কামরুল ইসলামের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে কামরুল ইসলাম ধারালো ছুরি দিয়ে শরিফুল ইসলাম হীরাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থলে ফেলে যান তিনি।

আরও পড়ুনঃ  উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

 

গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলাম হীরাকে পরিবারের সদস্যরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রীর এজাহারের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে শনিবার দুপুর ১২ টার দিকে গোয়ালন্দের ছোট ভাকলা এলাকা থেকে মামলার আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলা সূত্র: গোয়ালন্দঘাট থানার মামলা নং-০৯, তারিখ ৮ আগস্ট ২০২৬; ধারা—৩০২, পেনাল কোড।

আরও পড়ুনঃ  ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

রাজবাড়ীর গোয়ালন্দে টাকার লেনদেনকে কেন্দ্র করে হত্যা

আপডেটের সময়: ১০:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে হত্যার মাত্র দুই ঘণ্টার মধ্যে কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভেতায় মোড় এলাকায় এ হত্যা/কাণ্ড ঘটে। নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী সামছুন নাহার মুক্তা বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, টাকা-পয়সার দেনা-পাওনার হিসাব নিয়ে শরিফুল ইসলাম হীরা ও কামরুল ইসলামের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে কামরুল ইসলাম ধারালো ছুরি দিয়ে শরিফুল ইসলাম হীরাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থলে ফেলে যান তিনি।

আরও পড়ুনঃ  ধামইরহাটে লগি বৈঠা দিয়ে হত্যকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

 

গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলাম হীরাকে পরিবারের সদস্যরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রীর এজাহারের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে শনিবার দুপুর ১২ টার দিকে গোয়ালন্দের ছোট ভাকলা এলাকা থেকে মামলার আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলা সূত্র: গোয়ালন্দঘাট থানার মামলা নং-০৯, তারিখ ৮ আগস্ট ২০২৬; ধারা—৩০২, পেনাল কোড।

আরও পড়ুনঃ  লালপুরে আইসিটি ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ, ব্যাবহারের আগেই বেহাল দশা ​