Dhaka ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই

লালপুরে জমি বিরোধে হামলা-ভাঙচুর: বৃদ্ধা রক্তাক্ত, ১৭ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দীর্ঘদিনের পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং নগদ টাকা ও স্মার্টফোন লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে মোছা. রেহানা খাতুন (৫৫) নামে এক নারী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। লুট হওয়া নগদ টাকা ও দুটি স্মার্টফোনের মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে লালপুরের বেরিলাবাড়ী এলাকায় ব্যবসায়ী মো. শাহীন আলমের প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে মারামারি, আহত ২

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন আলম জানান, উপজেলার বেরিলাবাড়ী গ্রামের তার চাচা মো. ফারুক হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত ৪ অক্টোবর ফারুক হোসেন ও মহিবুর আলীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

শাহীন আলমের অভিযোগ, এর জের ধরে গত ৮ অক্টোবর সকালে তিনি ও তার পরিবারের সদস্যরা একটি মামলায় হাজিরা দিতে আদালতে গেলে প্রতিপক্ষের লোকজন সেই সুযোগে বেরিলাবাড়ী জামতলা মোড়ের ‘মেসার্স জামতলা স্টোর’ এবং তাঁদের বাড়িতে হামলা চালায়। ফারুক হোসেন ও মহিবুর আলীর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা দোকান ও বাড়িতে ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করে। এ সময় ঘরের বাক্স ও দোকানের ক্যাশ থেকে নগদ ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন নিয়ে যায়।

শাহীন আলমের ভাষ্য, তার মা রেহানা খাতুন হামলায় বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় হাসুয়া ও লোহার শাবল দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার দিল চেম্বার অব কমার্স

সংবাদ সম্মেলনে শাহীন আলম অভিযোগ করেন, ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি মামলা তুলে নিতে তাদের পরিবারের সদস্য ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শাহীন আলম।

সংবাদ সম্মেলনে জাহেদ আলী, রেহানা খাতুন, আবু রায়হান, শাহীন আলম ও আয়নাল হক উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা প্রয়োজন।

Tag :
জনপ্রিয় পোস্ট

রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক

লালপুরে জমি বিরোধে হামলা-ভাঙচুর: বৃদ্ধা রক্তাক্ত, ১৭ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ

আপডেটের সময়: ০৬:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দীর্ঘদিনের পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং নগদ টাকা ও স্মার্টফোন লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে মোছা. রেহানা খাতুন (৫৫) নামে এক নারী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। লুট হওয়া নগদ টাকা ও দুটি স্মার্টফোনের মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে লালপুরের বেরিলাবাড়ী এলাকায় ব্যবসায়ী মো. শাহীন আলমের প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  মান্দায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন আলম জানান, উপজেলার বেরিলাবাড়ী গ্রামের তার চাচা মো. ফারুক হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত ৪ অক্টোবর ফারুক হোসেন ও মহিবুর আলীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

শাহীন আলমের অভিযোগ, এর জের ধরে গত ৮ অক্টোবর সকালে তিনি ও তার পরিবারের সদস্যরা একটি মামলায় হাজিরা দিতে আদালতে গেলে প্রতিপক্ষের লোকজন সেই সুযোগে বেরিলাবাড়ী জামতলা মোড়ের ‘মেসার্স জামতলা স্টোর’ এবং তাঁদের বাড়িতে হামলা চালায়। ফারুক হোসেন ও মহিবুর আলীর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে মারামারি, আহত ২

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা দোকান ও বাড়িতে ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করে। এ সময় ঘরের বাক্স ও দোকানের ক্যাশ থেকে নগদ ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন নিয়ে যায়।

শাহীন আলমের ভাষ্য, তার মা রেহানা খাতুন হামলায় বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় হাসুয়া ও লোহার শাবল দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় খেলনা গাড়ি তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু