Dhaka ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা পত্নীতলায় টুপি সেলাই করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন উদ্যোক্তা সহ ৪০০ নারীর

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব চাপে পোশাক রপ্তানি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সর্বোচ্চ ১৮ শতাংশসহ ১৪ দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এ প্রস্তাব প্রকাশ করে। নতুন প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশের পণ্যে বর্তমানে কার্যকর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বেড়ে ১৮ শতাংশ হতে পারে। এতে প্রচলিত গড় ১৫ দশমিক ৬২ শতাংশ নিয়মিত শুল্কসহ বাংলাদেশি পণ্যে মোট শুল্ক দাঁড়াবে ৩৩ দশমিক ৬২ শতাংশ। বর্তমানে এ হার প্রায় ২৫ দশমিক ৬২ শতাংশ। অর্থাৎ শুল্কের চাপ বাড়বে ৮ শতাংশীয় পয়েন্ট। তবে নতুন ১৮ শতাংশের সঙ্গে আগের ১০ শতাংশ যোগ করে ২৮ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে না। প্রস্তাব অনুযায়ী, নতুন হার বিদ্যমান অতিরিক্ত শুল্কের পরিবর্তে কার্যকর হবে। এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। শুনানি ও পর্যালোচনার পর শুল্কের হার ও শর্ত পরিবর্তনের সুযোগ রয়েছে। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় পরিচালিত তদন্তের ভিত্তিতে এ প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, বাংলাদেশের শিল্পনীতি, রপ্তানি প্রণোদনা, শ্রম সুরক্ষার দুর্বলতা, চীনসহ বিভিন্ন দেশের উপকরণের ওপর নির্ভরতা আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করছে। ইউএসটিআরের দাবি, বাংলাদেশের শিল্প সম্প্রসারণ ও উৎপাদনসক্ষমতা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বাংলাদেশের রপ্তানি আয়ের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একক বাজার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭৫৪ কোটি ডলারের, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ১৯ দশমিক ১৮ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, একই অর্থবছরে দেশে মোট পণ্য রপ্তানি আয় ছিল ৪৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এর মধ্যে তৈরি পোশাক থেকে এসেছে ৩৭ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৮৫ দশমিক ৪ শতাংশ। যুক্তরাষ্ট্রে মোট পণ্য রপ্তানি আয় ছিল ৭৮০ কোটি ২৯ লাখ ডলার। এর মধ্যে পোশাক খাতের অবদান ৬৮৭ কোটি ৬৭ লাখ ডলার। নতুন শুল্ক কার্যকর হলে মার্কিন আমদানিকারকদের বাংলাদেশ থেকে পোশাক কেনার ব্যয় বাড়বে। এতে ক্রেতারা সরবরাহকারীদের কাছ থেকে পণ্যের দাম কমানোর দাবি করতে পারেন। বিশেষ করে টি-শার্ট, শার্ট, ট্রাউজার ও সোয়েটারের মতো মৌলিক পোশাকে মূল্য প্রতিযোগিতা বেশি থাকায় অর্ডার হারানোর ঝুঁকি রয়েছে। এরই মধ্যে শুল্কের চাপের প্রভাব দেখা গেছে রপ্তানিতে। ২০২৬ সালের জানুয়ারি-জুলাই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫০ শতাংশ কমেছে। রপ্তানির পরিমাণ কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ এবং ইউনিটপ্রতি গড় মূল্য ২ দশমিক ২৬ শতাংশ। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, বাড়তি শুল্কের চাপ সামলাতে রপ্তানিকারকদের একাংশ ক্রেতাদের জন্য পণ্যের দাম কমিয়েছেন। এতে মুনাফা কমেছে।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেছেন, শুল্ক বাড়লে বাংলাদেশের রপ্তানি ও যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ নেতিবাচক প্রভাবের মুখে পড়বে। তবে দ্বিপক্ষীয় আলোচনা ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বিজিএমইএ সভাপতি গতকাল বলেন, বাংলাদেশের পোশাকশিল্পে অতিরিক্ত উৎপাদনসক্ষমতা নেই। বরং কম দামে অর্ডার পাওয়া ও উৎপাদন ব্যয় সামাল দেওয়াই উদ্যোক্তাদের বড় চ্যালেঞ্জ। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানের মতে, শুল্ক বাড়লে মার্কিন বাজারে পোশাকের দাম বাড়বে এবং ভোক্তাদের চাহিদা কমার ঝুঁকি তৈরি হবে। শুল্কের প্রভাব শুধু পোশাক খাতেই সীমাবদ্ধ থাকবে না। চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাটজাত পণ্য এবং হিমায়িত মাছ রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘমেয়াদে অর্ডার কমলে কারখানার উৎপাদন, শ্রমিকদের কর্মঘণ্টা, নতুন নিয়োগ ও বিনিয়োগ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
প্রস্তাবিত শুল্কে বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের জন্য ১৮ শতাংশ হার নির্ধারণের কথা বলা হয়েছে। ভারত ও চীনের ক্ষেত্রে যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ এবং ভিয়েতনামের ক্ষেত্রে ৩৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে। ফলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের কিছু পণ্যে মূল্য-প্রতিযোগিতার সুযোগ তৈরি হতে পারে।

ইউএসটিআরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, লিখিত মতামত জমার শেষ সময় আগামী বছরের ৫ জানুয়ারি এবং শুনানি শুরু হওয়ার কথা ২৫ জানুয়ারি। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্কছাড় আদায়, শিল্পনীতি ও শ্রম পরিস্থিতি নিয়ে অভিযোগের তথ্যভিত্তিক জবাব দেওয়া এবং বিকল্প রপ্তানি বাজার সম্প্রসারণ জরুরি হয়ে উঠেছে। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এ বিষয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি হয়েছে। আরও হবে। বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। সেখানে নতুন করে শুল্ক আরোপ অন্যায়। যে অভিযোগের কোনো ভিত্তি নেই সেই অভিযোগ তুলে শুল্ক আরোপ করে আমাদের সঙ্গে অবিচার করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব চাপে পোশাক রপ্তানি

আপডেটের সময়: ০৭:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সর্বোচ্চ ১৮ শতাংশসহ ১৪ দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এ প্রস্তাব প্রকাশ করে। নতুন প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশের পণ্যে বর্তমানে কার্যকর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বেড়ে ১৮ শতাংশ হতে পারে। এতে প্রচলিত গড় ১৫ দশমিক ৬২ শতাংশ নিয়মিত শুল্কসহ বাংলাদেশি পণ্যে মোট শুল্ক দাঁড়াবে ৩৩ দশমিক ৬২ শতাংশ। বর্তমানে এ হার প্রায় ২৫ দশমিক ৬২ শতাংশ। অর্থাৎ শুল্কের চাপ বাড়বে ৮ শতাংশীয় পয়েন্ট। তবে নতুন ১৮ শতাংশের সঙ্গে আগের ১০ শতাংশ যোগ করে ২৮ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে না। প্রস্তাব অনুযায়ী, নতুন হার বিদ্যমান অতিরিক্ত শুল্কের পরিবর্তে কার্যকর হবে। এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। শুনানি ও পর্যালোচনার পর শুল্কের হার ও শর্ত পরিবর্তনের সুযোগ রয়েছে। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় পরিচালিত তদন্তের ভিত্তিতে এ প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, বাংলাদেশের শিল্পনীতি, রপ্তানি প্রণোদনা, শ্রম সুরক্ষার দুর্বলতা, চীনসহ বিভিন্ন দেশের উপকরণের ওপর নির্ভরতা আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করছে। ইউএসটিআরের দাবি, বাংলাদেশের শিল্প সম্প্রসারণ ও উৎপাদনসক্ষমতা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুনঃ  জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশের রপ্তানি আয়ের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একক বাজার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭৫৪ কোটি ডলারের, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ১৯ দশমিক ১৮ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, একই অর্থবছরে দেশে মোট পণ্য রপ্তানি আয় ছিল ৪৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এর মধ্যে তৈরি পোশাক থেকে এসেছে ৩৭ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৮৫ দশমিক ৪ শতাংশ। যুক্তরাষ্ট্রে মোট পণ্য রপ্তানি আয় ছিল ৭৮০ কোটি ২৯ লাখ ডলার। এর মধ্যে পোশাক খাতের অবদান ৬৮৭ কোটি ৬৭ লাখ ডলার। নতুন শুল্ক কার্যকর হলে মার্কিন আমদানিকারকদের বাংলাদেশ থেকে পোশাক কেনার ব্যয় বাড়বে। এতে ক্রেতারা সরবরাহকারীদের কাছ থেকে পণ্যের দাম কমানোর দাবি করতে পারেন। বিশেষ করে টি-শার্ট, শার্ট, ট্রাউজার ও সোয়েটারের মতো মৌলিক পোশাকে মূল্য প্রতিযোগিতা বেশি থাকায় অর্ডার হারানোর ঝুঁকি রয়েছে। এরই মধ্যে শুল্কের চাপের প্রভাব দেখা গেছে রপ্তানিতে। ২০২৬ সালের জানুয়ারি-জুলাই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫০ শতাংশ কমেছে। রপ্তানির পরিমাণ কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ এবং ইউনিটপ্রতি গড় মূল্য ২ দশমিক ২৬ শতাংশ। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, বাড়তি শুল্কের চাপ সামলাতে রপ্তানিকারকদের একাংশ ক্রেতাদের জন্য পণ্যের দাম কমিয়েছেন। এতে মুনাফা কমেছে।

আরও পড়ুনঃ  তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেছেন, শুল্ক বাড়লে বাংলাদেশের রপ্তানি ও যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ নেতিবাচক প্রভাবের মুখে পড়বে। তবে দ্বিপক্ষীয় আলোচনা ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বিজিএমইএ সভাপতি গতকাল বলেন, বাংলাদেশের পোশাকশিল্পে অতিরিক্ত উৎপাদনসক্ষমতা নেই। বরং কম দামে অর্ডার পাওয়া ও উৎপাদন ব্যয় সামাল দেওয়াই উদ্যোক্তাদের বড় চ্যালেঞ্জ। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানের মতে, শুল্ক বাড়লে মার্কিন বাজারে পোশাকের দাম বাড়বে এবং ভোক্তাদের চাহিদা কমার ঝুঁকি তৈরি হবে। শুল্কের প্রভাব শুধু পোশাক খাতেই সীমাবদ্ধ থাকবে না। চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাটজাত পণ্য এবং হিমায়িত মাছ রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘমেয়াদে অর্ডার কমলে কারখানার উৎপাদন, শ্রমিকদের কর্মঘণ্টা, নতুন নিয়োগ ও বিনিয়োগ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
প্রস্তাবিত শুল্কে বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের জন্য ১৮ শতাংশ হার নির্ধারণের কথা বলা হয়েছে। ভারত ও চীনের ক্ষেত্রে যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ এবং ভিয়েতনামের ক্ষেত্রে ৩৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে। ফলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের কিছু পণ্যে মূল্য-প্রতিযোগিতার সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  প্রাণিসম্পদ মেলায় পশু-পাখি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী