Dhaka ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০ রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকা ফরিদগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী – স্ত্রী পুলিশের জালে আটক যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব চাপে পোশাক রপ্তানি অন্যের বাগান সবুজ করেন অভাব কাটে না নিজের ঘরে কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।।

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে আনন্দ র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি র্র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৭১ এর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও সাংবাদিক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আল আমিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহাদাত হোসেন সাবু পাটাওয়ারী কমিটির সদস্য প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, দেলোয়ার হোসেন পাটোয়ারী, বালিথুবা পশ্চিম ইউনিয়নের
কমান্ডার আহসানউল্লাহ চৌধুরী
গুপ্টি পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন বালিথুবা পূর্ব ইউনিয়নের তাফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক আলী আক্কাস সহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং ফরিদগঞ্জ পাক হানাদার বাহিনী বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা তুলে ধরেন।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও নিরস্র জনতার প্রবল প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুর পালিয়ে যেতে বাধ্য হয়। ওইদিনই ফরিদগঞ্জ
পাক-হানাদার মুক্ত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া

যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।।

আপডেটের সময়: ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে আনন্দ র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি র্র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।

পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৭১ এর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও সাংবাদিক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আল আমিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহাদাত হোসেন সাবু পাটাওয়ারী কমিটির সদস্য প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, দেলোয়ার হোসেন পাটোয়ারী, বালিথুবা পশ্চিম ইউনিয়নের
কমান্ডার আহসানউল্লাহ চৌধুরী
গুপ্টি পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন বালিথুবা পূর্ব ইউনিয়নের তাফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক আলী আক্কাস সহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং ফরিদগঞ্জ পাক হানাদার বাহিনী বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা তুলে ধরেন।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও নিরস্র জনতার প্রবল প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুর পালিয়ে যেতে বাধ্য হয়। ওইদিনই ফরিদগঞ্জ
পাক-হানাদার মুক্ত হয়।

আরও পড়ুনঃ  মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ