Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন পানছড়িতে কৃতিত্বের স্বীকৃতি, জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয় : নাহিদ চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুলাঙ্গার বাবা কারাগারে কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে ‘পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.! মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসারে নিয়োগ, কালিয়াকৈরে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট শুরু

মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৩৮ সময় দেখুন

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এডিপিইও এম. এম. মাহবুবুর রহমান। এ ছাড়া সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ও উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সভায় উপস্থিত ছিলেন। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের বাংলা রিডিং দক্ষতা এবং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি (FLN) বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

সভায় আগামী অক্টোবরের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা রিডিং দক্ষতা এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের FLN কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন নিশ্চিত করতে প্রধান শিক্ষক ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিশ্চিত করতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় শিক্ষার্থীদের রিডিং পারদর্শিতা বৃদ্ধি, FLN কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন এবং প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৩
Tag :
জনপ্রিয় পোস্ট

জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন

মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এডিপিইও এম. এম. মাহবুবুর রহমান। এ ছাড়া সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ও উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সভায় উপস্থিত ছিলেন। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের বাংলা রিডিং দক্ষতা এবং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি (FLN) বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  নাটোরে লালপুর ও বাগাতিপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন