
মো: বনি আমিন,মনপুরা উপজেলা প্রতিনিধি: ভোলার মনপুরায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত হন দুই সাংবাদিক মেহেদী হাসান ও আবদুর রহমান শোয়েব। এই সময় হামলাকারীরা ক্যামেরা, মোবাইল ভাংচুর করে। শনিবার দুপুর আড়াইটায় উপজেলার বিচ্ছিন্ন চর কলাতলী ইউনিয়নে কবির বাজার সংবাদ সংগ্রহের জন্য গেলে ভূমি দস্যু খালেক বাহিনী তাদের ওপর এই হামলা চালায় জানান আহত সাংবদিকরা। তারা জানান, শনিবার বিচ্ছিন্ন কলাতলীতে ভূমিহীনদের জমি দখল, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে যান। এই সময় তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে আহত করেন খালেক নেতৃত্বে একদল ভূমি দস্যু। এই সময় তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুর করে।
হামলায় আহত দুই সাংবাদিক হলেন, দৈনিক তৃতীয় মাত্রা ও সকালের সময় উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান ও দৈনিক ভোলারবাণী ও দৈনিক জনবানী পত্রিকার সাংবাদিক আবদুর রহমান শোয়েব। তাদের বাড়ির উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও চরযতিন গ্রামে। আহত দুই সাংবাদিক জানান, বিচ্ছিন্ন কলাতলী থেকে ফিরে আইনি পদক্ষেপ গ্রহন করবে। তাছাড়া ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করতে ওই ভূমিদস্যুর পক্ষ নিয়ে একদল বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় মিথ্যা রটাচ্ছে। এইদিকে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন, ভোলা জেলা প্রেসক্লাবের সম্পাদক ও সময় টেলিভিশনের ভোলা প্রতিনিধি নাছির লিটন, মনপুরা প্রেসক্লাবের সভাপতি অহিদুর রহমান ও সম্পাদক সীমান্ত হেলাল, মনপুরা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মহিবুল্লাহ ইলিয়াস ও সম্পাদক লোকমান খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দুই সাংবকদিকের ওপর হামলার খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 


















