Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস রাঙ্গুনিয়ায় পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের, চাচা ও চাচাতো ভাই আটক বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন: জেলা পরিষদ এবং যৌথ বাহিনীর জরুরি ত্রাণ তৎপরতা চলমান দিনাজপুরের বিরল সীমান্তে ৭৫ বোতল দেশি মদ উদ্ধার ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার: সাম্প্রতিক টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অসংখ্য পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে। কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় সংস্থাটি আজ ১২ই জুলাই রোববার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়ন,হ্নীলা ইউনিয়ন, উখিয়া, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রমের আওতায় ১০০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও জরুরি সহায়তা বিতরণ করা হয়।  ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, শুকনো খাবার, তেল, চিড়া, চিনি, ওর স্যালাইন, বিশুদ্ধ পানীয় জলসহ পরিবারের জরুরি প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, কর্মী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টা এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক জেলা বিএনপি, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উখিয়া রাজা পালং এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহেদ রোমান, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, বিশেষ কৃতজ্ঞতা কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ এর প্রতি।

আরও পড়ুনঃ  ভয়াবহ আগুনে ছাই ৭ দোকান, দিশেহারা ব্যবসায়ী

বিশেষ কৃতজ্ঞতা উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার এর প্রতি সরাসরি উপস্থিত থেকে ত্রাণ বিতরণে অংশগ্রহণের জন্য। উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মোঃ আয়ুব আলী, সংশ্লিষ্ট এলাকা ব্যবস্থাপকবৃন্দ, শাখা ব্যবস্থাপকবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন। কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগের এই কঠিন সময়ে কোনো পরিবার যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই আমরা জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে কোস্ট ফাউন্ডেশন কাজ করে যাবে।”

আরও পড়ুনঃ  চিলমারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

আপডেটের সময়: ০৭:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার: সাম্প্রতিক টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অসংখ্য পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে। কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় সংস্থাটি আজ ১২ই জুলাই রোববার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়ন,হ্নীলা ইউনিয়ন, উখিয়া, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রমের আওতায় ১০০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও জরুরি সহায়তা বিতরণ করা হয়।  ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, শুকনো খাবার, তেল, চিড়া, চিনি, ওর স্যালাইন, বিশুদ্ধ পানীয় জলসহ পরিবারের জরুরি প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, কর্মী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টা এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক জেলা বিএনপি, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উখিয়া রাজা পালং এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহেদ রোমান, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, বিশেষ কৃতজ্ঞতা কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ এর প্রতি।

আরও পড়ুনঃ  বাউফলে যাত্রীবাহী বাস খাদে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও

বিশেষ কৃতজ্ঞতা উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার এর প্রতি সরাসরি উপস্থিত থেকে ত্রাণ বিতরণে অংশগ্রহণের জন্য। উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মোঃ আয়ুব আলী, সংশ্লিষ্ট এলাকা ব্যবস্থাপকবৃন্দ, শাখা ব্যবস্থাপকবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন। কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগের এই কঠিন সময়ে কোনো পরিবার যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই আমরা জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে কোস্ট ফাউন্ডেশন কাজ করে যাবে।”

আরও পড়ুনঃ  রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে