
ইঞ্জি খান মোঃ নওতাজ, বাউফল প্রতিনিধি
বাউফল উপজেলার গোসিংগা এলাকায় আজ শুক্রবার সকাল ৯টার দিকে দশমিনা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দশমিনা থেকে বাউফলের দিকে আসছিল। গোসিংগা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসের কয়েকজন যাত্রী আহত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সালেহ আহমেদ। তিনি আহতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রতিবেদকের নাম 

















