Dhaka ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে চিলমারী উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১১০ সময় দেখুন

মোঃ রমজান আলী,আটোয়ারী উপজেলা প্রতিনিধি:  
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রানীগঞ্জ এবং মাছুয়াপাড়া দু-পাশে পাকা সড়ক মাঝখানে ১৫০ মিটার কাঁচা রাস্তা দোহশুহ এলাকার রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটিতে চলালচকরা অসম্ভব। হালকা সৃষ্টি হলে বড় বড় গর্তের পরিণত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ডোবায় পরিণত হয়, যা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বর্তমান চিত্রসরেজমিনে দেখা যায়, দোহশুহ এলাকার এই গুরুত্বপূর্ণ কাচা রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। বর্তমানে রাস্তার অবস্থা এতটাই নাজুক যে গর্ত ও জলাবদ্ধতা রাস্তার অধিকাংশ স্থানে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কাদা-পানিতে একাকার হয়ে যায় পুরো পথ। ভাঙা রাস্তার কারণে প্রায়ই ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল উল্টে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে চলাফেরা করা চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার খারাপ অবস্থার কারণে রিকশা বা অটোচালকরা এই এলাকায় আসতে চান না, আর আসলেও দ্বিগুণ ভাড়া দাবি করেন।

আরও পড়ুনঃ  এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি দিয়ে দোহশুহসহ পার্শ্ববর্তী গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, “ভোটের সময় সবাই উন্নয়নের প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমাদের এই রাস্তার দিকে কেউ তাকায় না। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গেলে ভাঙা রাস্তায় অবস্থা আরও খারাপ হয়ে যায়।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, সড়কের বেহাল দশা সম্পর্কে তারা অবগত আছেন। ইতিমধ্যে সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং বাজেট বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে। এলাকাবাসীর বলে আমাদের শুধু মিথ্যা প্রলবন মিথ্যা আশ্বাস দিচ্ছে কিন্তুু রাস্তাটির সংস্কার হচ্ছে না।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে

আপডেটের সময়: ১১:৩২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

মোঃ রমজান আলী,আটোয়ারী উপজেলা প্রতিনিধি:  
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রানীগঞ্জ এবং মাছুয়াপাড়া দু-পাশে পাকা সড়ক মাঝখানে ১৫০ মিটার কাঁচা রাস্তা দোহশুহ এলাকার রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটিতে চলালচকরা অসম্ভব। হালকা সৃষ্টি হলে বড় বড় গর্তের পরিণত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ডোবায় পরিণত হয়, যা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বর্তমান চিত্রসরেজমিনে দেখা যায়, দোহশুহ এলাকার এই গুরুত্বপূর্ণ কাচা রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। বর্তমানে রাস্তার অবস্থা এতটাই নাজুক যে গর্ত ও জলাবদ্ধতা রাস্তার অধিকাংশ স্থানে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কাদা-পানিতে একাকার হয়ে যায় পুরো পথ। ভাঙা রাস্তার কারণে প্রায়ই ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল উল্টে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে চলাফেরা করা চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার খারাপ অবস্থার কারণে রিকশা বা অটোচালকরা এই এলাকায় আসতে চান না, আর আসলেও দ্বিগুণ ভাড়া দাবি করেন।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি দিয়ে দোহশুহসহ পার্শ্ববর্তী গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, “ভোটের সময় সবাই উন্নয়নের প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমাদের এই রাস্তার দিকে কেউ তাকায় না। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গেলে ভাঙা রাস্তায় অবস্থা আরও খারাপ হয়ে যায়।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, সড়কের বেহাল দশা সম্পর্কে তারা অবগত আছেন। ইতিমধ্যে সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং বাজেট বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে। এলাকাবাসীর বলে আমাদের শুধু মিথ্যা প্রলবন মিথ্যা আশ্বাস দিচ্ছে কিন্তুু রাস্তাটির সংস্কার হচ্ছে না।

আরও পড়ুনঃ  বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি নাছিরুল আলম, সাধারণ সম্পাদক এন এ জাকির