Dhaka ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুব সমাজের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে জিটি গ্রুপের মতবিনিময় সভা: প্রধান অতিথি প্রতিমন্ত্রী পুতুল ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্যের প্রতিবাদে ভেদরগঞ্জে বিএনপির বিক্ষোভ ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা: সভাপতি – আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন কাশফুলে সেজেছে বাঁশখালীর গন্ডামারা, মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫ মানবপাচার ইয়াবা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা

বিএনপি চিলমারী ইউনিয়ন শাখার আহব্বায়ক কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবুওবায়দুল হক খাজা, চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বিএনপি চিলমারী ইউনিয়ন শাখার আহব্বায়ক কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে ২৫ জুলাই, ২০২৬ ইং তারিখ দুপুর ১২টায় কড়াই বরিশাল বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বিএনপির চিলমারী ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গত ২১/০৭/২০২৬ ইং তারিখে ফেসবুকে প্রকাশ করেছে বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক কমিটি। গোপনে পতিত আওয়ামী দোসর আলম মিয়া আলোকে আহ্বায়ক ও সুলতান মাহমুদকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির গুরুত্বপূর্ণ পদ গুলোতে দূর্দিনের নেতা-কর্মীদের বাদ দিয়ে রাতের অন্ধকারে মোটা অংকের টাকার বিনিময়ে পকেট কমিটি গঠনের ব্যাপারে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। চিলমারী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও দলের মনোনীত সাবেক চিলমারী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হক যোদ্দার সংবাদ সম্মেলনে জানান, আমরা স্বচ্ছ ভাবে দূর্দিনের ত্যাগী নেতা কর্মীদের মতামতের উপর ভিত্তি করে আহ্বায়ক কমিটি গঠনের জন্য অনুরোধ করেছি। কিন্তু বিএনপি উপজেলা আহ্বায়ক কমিটির গুটি কয়েক স্বার্থান্বেসী ব্যাক্তি অনৈতিক ভাবে বিগত আওয়ামী মদদপুষ্ট ও তাদের ভোট চুরি, বিএনপি নেতা কর্মীদের হেনস্তাকারী ব্যক্তি আলম মিয়া আলো, সুলতান মাহমুদ সহ তাদের অনুসারী দূর্বৃত্তদের নিয়ে একটি পকেট কমিটি গঠন করেছে। যাদেরকে ১৭ বছরেও দলীয় কোন সভা সমাবেশ ও আন্দোলনে দেখা যায়নি। ফলে দূর্দিনের ত্যাগী, নির্যাতিত মামলা,হামলার শিকার কর্মীরা বঞ্চিত হয়েছেন। তিনি ইউনিযন সভাপতি হয়ে বিগত ১৭ বছর উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের সকল সভা সমাবেশে অংশগ্রহন করেছেন। শুধু তাই নয়, এসব দলীয় কর্মকান্ডে কর্মীদেরকে উজ্জীবিত করতে
নিজের ঘরসংসার ত্যাগ করে বিভিন্ন দলীয় সভা-সমাবেশে
যথেষ্ঠ অর্থ ব্যয় করেছেন। তিনি এই কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে সংবাদ সম্মেলনে পকেট কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে পুনরায় কমিটি গঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানিয়েছেন। সেই সাথে ত্যাগী নেতা- কর্মীদের অবমূল্যায়ন করার বিষয়টি তদন্তপূর্বক দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে চিলমারী ইউনিয়নের শতশত ত্যাগী ও বঞ্চিত নেতা কর্মী ও বিএনপির অঙ্গ সংগঠনের পুরুষ এবং মহিলা কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তাদের ক্ষোভ প্রকাশ করে আওয়ামী দোসরদের নিয়ে গঠিত পকেট কমিটি বাতিলের দাবী করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা দাবী করেন যে, পকেট কমিটি দ্রুত বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

যুব সমাজের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে জিটি গ্রুপের মতবিনিময় সভা: প্রধান অতিথি প্রতিমন্ত্রী পুতুল

বিএনপি চিলমারী ইউনিয়ন শাখার আহব্বায়ক কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

আবুওবায়দুল হক খাজা, চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বিএনপি চিলমারী ইউনিয়ন শাখার আহব্বায়ক কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে ২৫ জুলাই, ২০২৬ ইং তারিখ দুপুর ১২টায় কড়াই বরিশাল বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বিএনপির চিলমারী ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গত ২১/০৭/২০২৬ ইং তারিখে ফেসবুকে প্রকাশ করেছে বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক কমিটি। গোপনে পতিত আওয়ামী দোসর আলম মিয়া আলোকে আহ্বায়ক ও সুলতান মাহমুদকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির গুরুত্বপূর্ণ পদ গুলোতে দূর্দিনের নেতা-কর্মীদের বাদ দিয়ে রাতের অন্ধকারে মোটা অংকের টাকার বিনিময়ে পকেট কমিটি গঠনের ব্যাপারে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। চিলমারী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও দলের মনোনীত সাবেক চিলমারী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হক যোদ্দার সংবাদ সম্মেলনে জানান, আমরা স্বচ্ছ ভাবে দূর্দিনের ত্যাগী নেতা কর্মীদের মতামতের উপর ভিত্তি করে আহ্বায়ক কমিটি গঠনের জন্য অনুরোধ করেছি। কিন্তু বিএনপি উপজেলা আহ্বায়ক কমিটির গুটি কয়েক স্বার্থান্বেসী ব্যাক্তি অনৈতিক ভাবে বিগত আওয়ামী মদদপুষ্ট ও তাদের ভোট চুরি, বিএনপি নেতা কর্মীদের হেনস্তাকারী ব্যক্তি আলম মিয়া আলো, সুলতান মাহমুদ সহ তাদের অনুসারী দূর্বৃত্তদের নিয়ে একটি পকেট কমিটি গঠন করেছে। যাদেরকে ১৭ বছরেও দলীয় কোন সভা সমাবেশ ও আন্দোলনে দেখা যায়নি। ফলে দূর্দিনের ত্যাগী, নির্যাতিত মামলা,হামলার শিকার কর্মীরা বঞ্চিত হয়েছেন। তিনি ইউনিযন সভাপতি হয়ে বিগত ১৭ বছর উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের সকল সভা সমাবেশে অংশগ্রহন করেছেন। শুধু তাই নয়, এসব দলীয় কর্মকান্ডে কর্মীদেরকে উজ্জীবিত করতে
নিজের ঘরসংসার ত্যাগ করে বিভিন্ন দলীয় সভা-সমাবেশে
যথেষ্ঠ অর্থ ব্যয় করেছেন। তিনি এই কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে সংবাদ সম্মেলনে পকেট কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে পুনরায় কমিটি গঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানিয়েছেন। সেই সাথে ত্যাগী নেতা- কর্মীদের অবমূল্যায়ন করার বিষয়টি তদন্তপূর্বক দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে চিলমারী ইউনিয়নের শতশত ত্যাগী ও বঞ্চিত নেতা কর্মী ও বিএনপির অঙ্গ সংগঠনের পুরুষ এবং মহিলা কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তাদের ক্ষোভ প্রকাশ করে আওয়ামী দোসরদের নিয়ে গঠিত পকেট কমিটি বাতিলের দাবী করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা দাবী করেন যে, পকেট কমিটি দ্রুত বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৬