Dhaka ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উত্তর সাতকানিয়া সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৩জন আহত রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে গ্যালারিতে জাইমা রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৩৭৬ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের পাশে দাঁড়াতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শুরু হওয়া দিবারাত্রির এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করছেন তিনি।

আরও পড়ুনঃ  সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে পৌঁছান জাইমা। মাঠে বসে তিনি লিটন দাস ও তাসকিন আহমেদসহ টাইগার ক্রিকেটারদের উৎসাহ দিতেও দেখা গেছে। এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও খেলা দেখতে এসেছিলেন জাইমা রহমান। সেবার তার চারপাশে বেশ ভিড় ও উন্মাদনা দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অপ্রত্যাশিত ভিড় এড়াতেই এবার তিনি প্রেসিডেন্ট বক্সের পরিবর্তে প্রেসবক্সের বিপরীত দিকের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখছেন। কড়া নিরাপত্তার মধ্যে তার প্রবেশ নিশ্চিত করা হয়েছে। সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রথমে ফিল্ডিং করছে। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে কিউইরা।

আরও পড়ুনঃ  এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উত্তর সাতকানিয়া সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৩জন আহত

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে গ্যালারিতে জাইমা রহমান

আপডেটের সময়: ০৬:৫২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের পাশে দাঁড়াতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শুরু হওয়া দিবারাত্রির এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করছেন তিনি।

আরও পড়ুনঃ  বিরোধীদলীয় নেতার সঙ্গে পাক রাষ্ট্রদূতের বৈঠক