Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীর পাকশীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১ অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ‘সংস্কৃতি ও শিক্ষাই জাতির মূল শক্তি’: রোমানা মাহমুদ পানছড়িতে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মান্দায় আওয়ামী ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক মানুষ ইলিশ খায় নাকি ইলিশ মানুষ খায় চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক বাঁশখালীতে এনামুল হকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, মশারি বিতরণ

বগুড়া কারাগারে নির্যাতনের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: কারা কর্তৃপক্ষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া জেলা কারাগারে অবস্থানকালে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দিদের রাতে কারাগারের বাইরে নিয়ে গিয়ে ভোরে ফিরিয়ে আনার অভিযোগও সরাসরি নাকচ করেছে তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বগুড়া জেলা কারাগার কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বগুড়া জেলা কারাগারে আসার পর সেখানে আটক ছিলেন গাজী সালাউদ্দিন তানভীর। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৭ সেপ্টেম্বর তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকে কোটি টাকার আমানতে গরমিলের অভিযোগ

কারা কর্তৃপক্ষ জানায়, পরে ১৫ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে জামিনে মুক্তি পান তানভীর। তার অভিযোগের বিষয়ে কারা কর্তৃপক্ষের দাবি, বগুড়া জেলা কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে তার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। কোনো কারা কর্মকর্তা বা কর্মচারী তার সঙ্গে অসদাচরণ কিংবা খারাপ আচরণও করেননি। এছাড়া কোনো বন্দিকে রাতে কারাগার থেকে বাইরে বের করে দিয়ে ভোরে পুনরায় কারাগারে ফিরিয়ে আনার মতো কোনো ঘটনা বগুড়া জেলা কারাগারে ঘটেনি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  অপরাধীর কোন  রাজনৈতিক পরিচয় নেই: সোহেল মনজুর এমপি 

কারা কর্তৃপক্ষ আরও দাবি করেছে, এ ধরনের বক্তব্যের কারণে কারা বিভাগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তানভীরের কাছে অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারাগারে রিমান্ডের সময় নিজের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন গাজী সালাউদ্দিন তানভীর।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় হুমকি-হয়রানির অভিযোগে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রাতে আওয়ামী লীগের নেতাদের গাড়িতে করে কারাগারের বাইরে নেওয়া হতো এবং ভোরে তাদের আবার ফিরিয়ে আনা হতো। বিষয়টি দেখে ফেলায় তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তানভীর আরও দাবি করেন, কারাগারে থাকা আওয়ামী লীগের নেতারা বিশেষ সুবিধা পাচ্ছেন—তারা ফোনে কথা বলছেন, ভালো খাবার খাচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করছেন। তবে তানভীরের এসব অভিযোগের কোনোটি সত্য নয় বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীর পাকশীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

বগুড়া কারাগারে নির্যাতনের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: কারা কর্তৃপক্ষ

আপডেটের সময়: ০৪:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া জেলা কারাগারে অবস্থানকালে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দিদের রাতে কারাগারের বাইরে নিয়ে গিয়ে ভোরে ফিরিয়ে আনার অভিযোগও সরাসরি নাকচ করেছে তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বগুড়া জেলা কারাগার কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বগুড়া জেলা কারাগারে আসার পর সেখানে আটক ছিলেন গাজী সালাউদ্দিন তানভীর। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৭ সেপ্টেম্বর তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  লালপুরে উপজেলা ভূমি অফিসে চুরি কম্পিউটারের হার্ডডিস্ক ও সিসিটিভির ডিভিআর গায়েব

কারা কর্তৃপক্ষ জানায়, পরে ১৫ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে জামিনে মুক্তি পান তানভীর। তার অভিযোগের বিষয়ে কারা কর্তৃপক্ষের দাবি, বগুড়া জেলা কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে তার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। কোনো কারা কর্মকর্তা বা কর্মচারী তার সঙ্গে অসদাচরণ কিংবা খারাপ আচরণও করেননি। এছাড়া কোনো বন্দিকে রাতে কারাগার থেকে বাইরে বের করে দিয়ে ভোরে পুনরায় কারাগারে ফিরিয়ে আনার মতো কোনো ঘটনা বগুড়া জেলা কারাগারে ঘটেনি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  অপরাধীর কোন  রাজনৈতিক পরিচয় নেই: সোহেল মনজুর এমপি 

কারা কর্তৃপক্ষ আরও দাবি করেছে, এ ধরনের বক্তব্যের কারণে কারা বিভাগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তানভীরের কাছে অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারাগারে রিমান্ডের সময় নিজের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন গাজী সালাউদ্দিন তানভীর।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় নদী ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থার দাবিতে মানববন্ধন,