Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন দক্ষিণ কেরানীগঞ্জে ওয়াশিং ফ্যাক্টরির মেশিনে কাটা পড়ে শিশু শ্রমিকের মৃত্যু অভিযান আর জরিমানায় থামছে না মিঠাপুকুরের ভেজাল গুড়ের দৌরাত্ম্য লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এক বছরে ১২ লক্ষাধিক টাকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঈদগাঁও মডেল হাসপাতাল হাত পায়ের রগ অবশ,চিকিৎসার খরচ জোগাতে পারছেন না ক্ষেতলালের কাউছারের পরিবার পত্নীতলায় আদিবাসীদের বর্ণাঢ্য কারাম উৎসব পালিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড দ্রুত বিচার দ্রুত রায়-শাস্তি কার্যকরে দীর্ঘ অপেক্ষা

অপরাধীর কোন  রাজনৈতিক পরিচয় নেই: সোহেল মনজুর এমপি 

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৯ সময় দেখুন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কাউখালী উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ সময় অন্যদের মধ্যে
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম হাসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক মো: শফিউল আজম দুলাল, ছাত্রদলের সাবেক নেতা সিরাজুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার সভাপতিত্ব উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।  প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হবে। এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যেক স্কুল, মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাদক ও দুর্নীতির কুফল সম্পর্কে সচেতন করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করতে হবে। এসব উঠান বৈঠকের মাধ্যমে ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।
তিনি বলেন, মাদকের বড় সরবরাহকারীদের গ্রেপ্তার করতে হবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে যে দলেরই হোক, অপরাধী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।” তিনি এ সময় আওয়ামী সরকারের কাজ না করে লুটপাট করে সরকারি টাকা আত্মসাৎ করার নিন্দা জানান এবং জনদুর্ভোগ দূর করতে কাজগুলো করার আশ্বাস দেন। এ সময় তিনি উপজেলার ষষ্ঠ তলা সম্প্রসারিত ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন।
পরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রীর  নেতৃত্বে বিক্ষোভ মিছিলে  অংশ নেন।
আরও পড়ুনঃ  লালপুরে সার বিক্রিতে অনিয়ম: বিসিআইসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা

অপরাধীর কোন  রাজনৈতিক পরিচয় নেই: সোহেল মনজুর এমপি 

আপডেটের সময়: ০৯:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কাউখালী উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ সময় অন্যদের মধ্যে
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম হাসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক মো: শফিউল আজম দুলাল, ছাত্রদলের সাবেক নেতা সিরাজুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার সভাপতিত্ব উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।  প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হবে। এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যেক স্কুল, মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাদক ও দুর্নীতির কুফল সম্পর্কে সচেতন করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করতে হবে। এসব উঠান বৈঠকের মাধ্যমে ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।
তিনি বলেন, মাদকের বড় সরবরাহকারীদের গ্রেপ্তার করতে হবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে যে দলেরই হোক, অপরাধী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।” তিনি এ সময় আওয়ামী সরকারের কাজ না করে লুটপাট করে সরকারি টাকা আত্মসাৎ করার নিন্দা জানান এবং জনদুর্ভোগ দূর করতে কাজগুলো করার আশ্বাস দেন। এ সময় তিনি উপজেলার ষষ্ঠ তলা সম্প্রসারিত ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন।
পরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রীর  নেতৃত্বে বিক্ষোভ মিছিলে  অংশ নেন।
আরও পড়ুনঃ  টিকিটবিহীন যাত্রীদের উপদ্রবে এসি বগিও যেন গোয়ালঘর: পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’-এর করুণ চিত্র।