
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম: দায়িত্ব পালনে বিশেষ অবদান, অনন্য পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পারফর্ম্যান্স সম্মাননা পেয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান। সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে জেলা পুলিশ আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কারে ভূষিত করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কল্যাণ সভায় রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ওসি রবিউল আলম খান জানান, এ স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ব পালনে উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে। ফটিকছড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবা নিশ্চিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদকের নাম 


















