Dhaka ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতির তীব্রতা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দর্শনা পরিবহণ, নিহত ৩ ও আহত ১৬ ​ জাইমার জন্মদিনে দুই হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ‎মীর শাহে আলম ফাউন্ডেশনের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ দফা নির্দেশনা কোম্পানীগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘Science Olympiad 2026’ অনুষ্ঠিত রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১১৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ প্রেসিডেন্ট পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। এদিন দুপুর আড়াইটার দিকে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের ভবনে আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেলসহ প্রতিনিধি দলের সদস্যরা। মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান। সমর্থক হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র গ্রহণের সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

আরও পড়ুনঃ  পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। এর আগে প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছিল দলের জাতীয় স্থায়ী কমিটি। আলোচনায় একাধিক নাম থাকলেও শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  বিরোধীদলীয় নেতার সঙ্গে পাক রাষ্ট্রদূতের বৈঠক
Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতির তীব্রতা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দর্শনা পরিবহণ, নিহত ৩ ও আহত ১৬ ​

প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

আপডেটের সময়: ০৬:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ প্রেসিডেন্ট পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। এদিন দুপুর আড়াইটার দিকে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের ভবনে আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেলসহ প্রতিনিধি দলের সদস্যরা। মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান। সমর্থক হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র গ্রহণের সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

আরও পড়ুনঃ  রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে