Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি বান্দরবানে সাড়ে ৩ একর জমি জবরদখলের চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার লালপুরে বসতবাড়ি থেকে ১৬ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার, গ্রেপ্তার ১ পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা

রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন জায়গায় মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের ঘটনা ঘটছে। ইশরাকের ঘটনাতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা সামনে এসেছে। তিনি বলেন, মাদক নির্মূলে নিয়োজিত সংস্থাগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

আরও পড়ুনঃ  সব ধর্মের নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রিজভী

 

সীমান্ত দিয়ে মাদক দেশে প্রবেশ করলেও তা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, সরকারের এমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। আখতার হোসেন বলেন, ইশরাকের পদত্যাগের বিষয়টি কি শুধু অস্ত্র সামনে আনার ঘটনার সঙ্গে সম্পর্কিত, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলও রয়েছে, তা নিয়েও প্রশ্ন আছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্ত সুরক্ষিত করতে হবে, যাতে অবৈধ মাদক দেশে প্রবেশ করতে না পারে। আখতার হোসেন আরও বলেন, শুধু লোকদেখানো পদক্ষেপ বা ইশরাকের পদত্যাগের মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে

আপডেটের সময়: ০৪:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন জায়গায় মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের ঘটনা ঘটছে। ইশরাকের ঘটনাতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা সামনে এসেছে। তিনি বলেন, মাদক নির্মূলে নিয়োজিত সংস্থাগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

আরও পড়ুনঃ  নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধীদল রাজপথে নতুন নাটক করছে: রিজভী

 

সীমান্ত দিয়ে মাদক দেশে প্রবেশ করলেও তা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, সরকারের এমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। আখতার হোসেন বলেন, ইশরাকের পদত্যাগের বিষয়টি কি শুধু অস্ত্র সামনে আনার ঘটনার সঙ্গে সম্পর্কিত, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলও রয়েছে, তা নিয়েও প্রশ্ন আছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্ত সুরক্ষিত করতে হবে, যাতে অবৈধ মাদক দেশে প্রবেশ করতে না পারে। আখতার হোসেন আরও বলেন, শুধু লোকদেখানো পদক্ষেপ বা ইশরাকের পদত্যাগের মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা গেছে: ডা. শফিকুর রহমান