Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সক্ষম হবো: সিনেট সভায় চবি উপাচার্য ভোলায় কোস্ট গার্ডের অভিযান, ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ক্যানুলা হাতে দরজায় রোগীর আকুতি, ঘুম ভাঙেনি কর্তব্যরত নার্সদের চট্টগ্রামে বিকেএসের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার গাইবান্ধায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রাইভেট পড়ালে এমপিও বাতিল: প্রতিমন্ত্রী পুতুল গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ নাটোর লালপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ কেরানীগঞ্জে দিনেদুপুরে মসজিদে এসি চুরি: সিসিটিভিতে ধরা পড়ল চোর চক্র

পাবনায় যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পাবনা প্রতিনিধি: গ্রেপ্তার যুবলীগ নেতা সোহেল রানাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তার সমর্থকরা পাবনার বেড়ায় যুবলীগ নেতা সোহেল রানাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় এসআই রাশেদ ও এএসআই সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। থানায় নিয়ে আসার সময় তার সমর্থকরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যান তার সমর্থকরা।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বাবা মায়ের উপর অভিমান করে গ্যাস বরি খেয়ে মেয়ের আত্মহত্যার অভিযোগ

বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে তাকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। বেশ কয়েকজন পুলিশের কাজে বাধা দেয়। তিনি আরো বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া যারা পুলিশের কাজে বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  ঢাকা আহ্ছানিয়া মিশনের ৮০ লাখ টাকার নগদ সহায়তা পেল বাঁশখালী-আনোয়ারার এক হাজার পরিবার
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সক্ষম হবো: সিনেট সভায় চবি উপাচার্য

পাবনায় যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেটের সময়: ০৫:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

পাবনা প্রতিনিধি: গ্রেপ্তার যুবলীগ নেতা সোহেল রানাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তার সমর্থকরা পাবনার বেড়ায় যুবলীগ নেতা সোহেল রানাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় এসআই রাশেদ ও এএসআই সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। থানায় নিয়ে আসার সময় তার সমর্থকরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যান তার সমর্থকরা।

আরও পড়ুনঃ  বাবার স্বপ্ন পূরণে দরিদ্রের চোখে আলো জ্বালাচ্ছেন ডা.নারায়ণ দেবনাথ

বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে তাকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। বেশ কয়েকজন পুলিশের কাজে বাধা দেয়। তিনি আরো বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া যারা পুলিশের কাজে বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান