Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই

পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫১ সময় দেখুন

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জুয়ারি কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-১৩)। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মারুফ খন্দকার(৪৫), ইউসুফ মন্ডল(৩৮), মো. রাশিদুল ইসলাম(৪২), মো. লাভলু মন্ডল(৫০), সবারুল কাজী(৪৫), শ্রী নিরঞ্জন(২৬), মো. রঞ্জু চৌধুরী(৪০), এবং মোজাহার আলী(৫২)।  আজ(২০ অক্টোবর) মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার ও এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়া বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার মধ্য রাতে এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের চৌকস সদস্যরা উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মাঝিপাড়া দুর্গামন্দিরের উত্তরপাশে অভিযান চালায়। অভিযান চালিয়ে জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়া খেলার দায়ে ৮ জন কে গ্রেফতার করে।  গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবি বাদী হয়ে পলাশবাড়ী থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটককরা জুয়ারি ও জব্দকরা আলামত সহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  জুয়া খেলা, অনলাইন জুয়া, ক্যাসিনোসহ জুয়া সম্পর্কিত অপরাধ প্রতিরোধে এসআরবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ
Tag :
জনপ্রিয় পোস্ট

রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক

পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮

আপডেটের সময়: ০৪:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জুয়ারি কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-১৩)। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মারুফ খন্দকার(৪৫), ইউসুফ মন্ডল(৩৮), মো. রাশিদুল ইসলাম(৪২), মো. লাভলু মন্ডল(৫০), সবারুল কাজী(৪৫), শ্রী নিরঞ্জন(২৬), মো. রঞ্জু চৌধুরী(৪০), এবং মোজাহার আলী(৫২)।  আজ(২০ অক্টোবর) মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার ও এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে ৭ হাজার ৩১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়া বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার মধ্য রাতে এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের চৌকস সদস্যরা উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মাঝিপাড়া দুর্গামন্দিরের উত্তরপাশে অভিযান চালায়। অভিযান চালিয়ে জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়া খেলার দায়ে ৮ জন কে গ্রেফতার করে।  গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবি বাদী হয়ে পলাশবাড়ী থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটককরা জুয়ারি ও জব্দকরা আলামত সহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  জুয়া খেলা, অনলাইন জুয়া, ক্যাসিনোসহ জুয়া সম্পর্কিত অপরাধ প্রতিরোধে এসআরবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২০ হাজার শিক্ষার্থী